Jamaat-e-Islami: যশোরের পাঁচটি আসনে জামায়াতের বাজিমাত

আন্তর্জাতিক - প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭:৫২

একটিতে জয় বিএনপি প্রার্থীর

Jessore 2602130213

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি আসনের বেসরকারি ফলাফল ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। দেখা যাচ্ছে, যশোরের পাঁচটি আসনে বাংলাদেশ Jamaat-e-Islami ও একটিতে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন।

যশোর-১

এই আসনে ১০২টি কেন্দ্রের সবকটির ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে দাড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami) প্রার্থী মাওলানা আজিজুর রহমান ভোট পেয়েছেন ১ লক্ষ ১৯ হাজার ৯৩টি। ধানের শীষ প্রতীকে বিএনপির নুরুজ্জামান লিটন পেয়েছেন ৯৩ হাজার ৫৪২টি ভোট।

যশোর-২

এই আসনে ১ লক্ষ ৭১ হাজার ৯৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দাড়িপাল্লা প্রতীকের ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষের সাবিরা সুলতানা পেয়েছেন ১ লক্ষ ৪৬ হাজার ৩২২ ভোট।

যশোর-৩

বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত ২ লক্ষ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল কাদের পেয়েছেন ১ লক্ষ ৮৭ হাজার ৪৬৩ ভোট।

যশোর-৪ 

আসনে দাড়িপাল্লা প্রতীকে জয়ী হয়েছেন যশোর জেলা জামায়াতের আমির মো. গোলাম রছুল। তিনি ভোট পেয়েছেন ১ লক্ষ ৮০ হাজার ৫১৫টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির মতিয়ার রহমান ফারাজী পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৭৫১ ভোট।

যশোর-৫

১ লক্ষ ৩২ হাজার ৮৫৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর গাজী এনামুল হক। এই আসনে তার নিকটতম স্বতন্ত্র ‘কলস’ প্রতীকে শহিদ ইকবাল পেয়েছেন ৮৫ হাজার ৫১৭টি। বিএনপির রশিদ আহমদ পেয়েছেন ৫৫ হাজার ৪১৯টি ভোট।

যশোর-৬

এই আসনে জামায়াতে ইসলামীর মুক্তার আলী ৯২ হাজার ২৫৩টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আবুল হোসেন আজাদ ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৭৯ হাজার ৯৭৯টি।

Scroll to Top