BANGLADESH ELECTION: ঢাকা আসনগুলোতে এনসিপি প্রার্থীদের তালিকা
বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে (BANGLADESH ELECTION) কেন্দ্র করে জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে (Jamaat-e-Islami–led 11-party electoral alliance)।
জানা গেছে, জোটভুক্ত দলগুলো ২৫৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এর অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party (NCP)) ৩০টি আসনে নির্বাচন করার সুযোগ পাচ্ছে। তবে আপাতত ১১ দলীয় জোটের পক্ষ থেকে এনসিপির জন্য ২৭টি আসনের তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, এনসিপি পঞ্চগড়-১, দিনাজপুর-৫, রংপুর-৪, কুড়িগ্রাম-২, নাটোর-৩, সিরাজগঞ্জ-৬, পিরোজপুর-৩, টাঙ্গাইল-৩, ময়মনসিংহ-১১ এবং মুন্সীগঞ্জ-২ ইত্যাদি আসনে প্রার্থী দেবে।
এছাড়া ঢাকার একাধিক আসনে এনসিপি প্রার্থী দেবে। এসব আসনের মধ্যে রয়েছে ঢাকা-১১ মো. নাহিদ ইসলাম, ঢাকা-৮ নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-৯ জাবেদ রাসিন, ঢাকা-১৮ আরিফুল আদিব, ঢাকা-১৯ দিলশানা পারুল ও ঢাকা-২০ নাবিলা তাহসিন। তালিকায় রয়েছে গাজীপুর-২, নরসিংদী-২, ব্রাহ্মণবাড়িয়া-২, কুমিল্লা-৪, নোয়াখালী-২, নোয়াখালী-৬, লক্ষ্মীপুর-১, চট্টগ্রাম-৮, বান্দরবান এবং নারায়ণগঞ্জ-৪।
১১ দলীয় জোট সূত্র জানায়, বাকি আসনগুলো নিয়ে আলোচনা চলমান রয়েছে এবং পরবর্তীতে এনসিপির জন্য ঘোষিত আসনের সংখ্যা বাড়তে পারে।










