Nahid Islam: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে নাহিদ ইসলামকে শোকজ

আন্তর্জাতিক - প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, রাত ১১:৪৫
election commission 6

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাহিদ ইসলামকে (Nahid Islam) শোকজ নোটিশ পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (National Citizen Party NCP) প্রার্থী নাহিদ ইসলামকে কারণ দেখানোর জন্য জানানো হয়েছে।

রবিবার রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী কর্তৃক স্বাক্ষরিত এক চিঠিতে নাহিদ ইসলামকে শোকজ নোটিশ পাঠানো হয় (13th national parliamentary election)।

যাতে বলা হয়েছে, ‘মো. Nahid Islam, আপনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক মনোনীত ঢাকা-১১ আসনের একজন বৈধ প্রার্থী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১১ আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে আপনার নিজের বিশাল আকৃতির রঙিন ছবি, ঢাকা-১১ উল্লেখপূর্বক ‘দেশ সংস্কারের গণভোট হ্যাঁ-এর পক্ষে থাকুন’ স্লোগান সংবলিত বিলবোর্ড রিটার্নিং অফিসারের দৃষ্টিগোচর হয়েছে। যা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার পরিপন্থি(Parliamentary Elections 2025)।

এতে বলা হয়েছে, সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৮ অনুযায়ী ‘কোনও নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনও ব্যক্তি ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের ৩ সপ্তাহ সময়ের আগে কোনোপ্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না (Dhaka-11 and slogans supporting a ‘yes’ vote in the referendum on state reform)।

এই অবস্থায় আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে সমস্ত বিলবোর্ড অপসারণের জন্য আপনাকে অনুরোধ করা হল। সুতরাং এ ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের (Election Commission EC) দায়ে আপনার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ১৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে আপনি নিজে বা আপনার প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত জবাব রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিলের জন্য অনুরোধ করা হল।

Scroll to Top