Trump scolded Netanyahu: যুদ্ধবিরতি লঙ্ঘনে ক্ষুব্ধ হয়ে নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

আন্তর্জাতিক - প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৪৫
d5dd614c

গাজায় চালানো হানাদার ইসরাইলি বাহিনীর এক হামলাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে অভিহিত করে (Trump scolded Netanyahu) খুনি নেতানিয়াহুকে হুশিয়ারি ট্রাম্পের। শুধু তাই নয়, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে কড়া ভাষায় গোপন বার্তা পাঠিয়েছে হোয়াইট হাউস। বলা বাহুল্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা করেছিলেন। সোমবার প্রকাশিত আমেরিকার এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয় (Trump scolded Netanyahu)।

সূত্রে খবর, গাজা নগরীতে ইসরাইলের চালানো হামলায় হামাসের সামরিক শাখার উপকমান্ডার রায়েদ সাদ শহিদ হওয়ার পরই এই গোপন বার্তাটি পাঠানো হয়েছে (Senior US officials delivered an angry rebuke to the Israeli PM)।

হোয়াইট হাউসের পক্ষ থেকে নেতানিয়াহুকে (Israeli Prime Minister Benjamin Netanyahu ) পাঠানো বার্তায় সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ‘আপনি যদি আপনার সুনাম নষ্ট করতে চান এবং দেখাতে চান যে আপনি চুক্তি মানেন না, তবে সেটি আপনার বিষয়। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু গাজায় চুক্তির মধ্যস্থতা করেছেন, সে ক্ষেত্রে আমরা তার সুনাম নষ্ট হতে দেব না (Netanyahu over an assassination in Gaza)।’

কর্মকর্তারা আরও জানান যে, ওই বিশেষ হামলার আগে ইসরাইল সরকার ওয়াশিংটনকে কোনও তথ্য জানায়নি কিংবা এ বিষয়ে কোনো আগাম আলোচনাও করেনি।

ইসরাইলি হামলায় রায়েদ সাদ (raed saad) শহিদ হওয়ার বিষয়টি গাজায় হামাসের প্রধান খলিল আল-হায়া টেলিভিশনে দেওয়া এক ভাষণে নিশ্চিত করেছেন।

গত ১০ অক্টোবর থেকে গাজায় (gaza war)যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও এর মধ্যেই গত শনিবার এক বিমান হামলায় এই জ্যেষ্ঠ কমান্ডার নিহত হন। এর আগেও তাকে লক্ষ্য করে ইসরাইল একাধিকবার হত্যাচেষ্টা চালিয়েছিল।

উল্লেখ্য যে, এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি সেনাবাহিনী বারবারই চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। যুদ্ধবিরতি চলাকালীন এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ৩৯১ জন ফিলিস্তিনি নিহত এবং ১ হাজার ৬৩ জন আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় খুনি ইসরাইলি বাহিনীর নির্বিচার হামলায় শহিদ ব্যক্তির সংখ্যা ৭০ হাজার ৬০০ ছাড়িয়েছে। যাদের বেশির ভাগই নারী ও শিশু। একই সময়ে আহত হয়েছেন ১ লক্ষ ৭১ হাজার ১০০–এর বেশি মানুষ। বর্তমান যুদ্ধবিরতির মধ্যেও হামলা অব্যাহত থাকায় গভীর সংকট তৈরি হয়েছে।

Scroll to Top