Iran war to end: ইরানে ‘আঘাতের মতো আর কিছু নেই’: ট্রাম্প

আন্তর্জাতিক - প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ভোর ৫:১৫

শীঘ্রই শেষ হবে যুদ্ধ

2026 03 11T110830Z 1353192958 RC2B2KACGVAC RTRMADP 3 IRAN CRISIS 1773246047 1

ইরানে ‘আঘাত করার মতো আসলে আর কিছুই বাকি নেই’। সুতরাং শীঘ্রই শেষ হবে যুদ্ধ (Iran war to end)। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প বলেন, ‘আমি যখনই চাইব এটি শেষ হোক, তখনই এটি শেষ হবে’।
গত ২৮ শে ফেব্রুয়ারি ইসরাইলের সাথে যৌথভাবে ইরানে হামলা শুরু করে আমেরিকা।

তবে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ গত বুধবার বলেছেন, এই যুদ্ধ “কোনো সময়সীমা ছাড়াই চলবে”। কাৎজ জানিয়েছেন, যত দিন প্রয়োজন এবং ইসরাইল-মার্কিন যৌথ অভিযানের সমস্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে।  

Scroll to Top