Saudi Aramco-Exxon refinery: সউদির আরামকো-র তেল শোধনাগারে ফের হামলা

আন্তর্জাতিক - প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, সন্ধ্যা ৭:৫০
AFP 20260317 A3ML3ZQ v2 HighRes TopshotSaudiIranUsIsraelWarEnergyOil 640x400 1

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত তীব্র রূপ নিয়েছে (Saudi Aramco-Exxon refinery)। জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা – ইসরাইল ও ইরান।

এই আবহে ফের সউদি আরবের গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে হামলা। রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার সউদি আরবের রেড সি উপকূলের ইয়ানবু শহরে অবস্থিত Saudi Aramco-র সামরেফ (Saudi Aramco-Exxon refinery) রিফাইনারিতে নতুন করে বিমান বা ড্রোন হামলা চালানো হয়েছে

তবে জানা যাচ্ছে, এই হামলার প্রভাবে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এই সামরেফ রিফাইনারি সউদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ তেল শোধনাগার, যা ExxonMobil-এর সঙ্গে যৌথ উদ্যোগে পরিচালিত হয়।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, বুধবার ইরানে বিশ্বের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র দক্ষিণ পার্সে হামলার পর পাল্টা জবাবে আজ মধ্যপ্রাচ্যের অন্তত তিনটি দেশে চারটি জ্বালানি স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান।

এর প্রভাবে এদিন সকাল থেকেই আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম বাড়তে থাকে। ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি বেড়ে ১১৯ ডলারে পৌঁছায়।

বৃহস্পতিবার দিনের শুরুতে ব্রেন্ট ক্রুড তেলের দাম ১০ ডলারের বেশি বেড়ে ১১৯ দশমিক ১৩ ডলারে পৌঁছায়, যা প্রায় সাড়ে তিন বছরের মধ্যে সর্বোচ্চ।

এ ইরানে যুদ্ধ শুরুর পর গত ১৯ দিনে বিশ্ব বাজারে ৬০ শতাংশেরও বেশি বেড়েছে ব্রেন্ট ক্রুড তেলের দাম। ব্রেন্ট ফিউচার্সের দাম প্রায় সাড়ে ৭ ডলার বা ৬ দশমিক ৯ শতাংশ বেড়ে ১১৪ দশমিক ৭৭ ডলারে পৌঁছেছে।

 

Scroll to Top