US-Israel Attack Iran: ইরানে দুই শতাধিক নিহত, আহত সাড়ে সাতশো

আন্তর্জাতিক - প্রকাশিত: ১ মার্চ ২০২৬, সকাল ৬:৫৮
us israel attack iran news live updates israeli military says it has launched another wave of strikes against irans ballistic missile and air defence systems report says

ইরানের ওপর ইসরাইল-মার্কিন বাহিনীর আক্রমণ (US-Israel Attack Iran) শুরুর পর থেকে প্রথম ২৪ ঘন্টায় দেশটিতে কমপক্ষে ২০১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৭৪৭ জন। নিহতদের মধ্যে ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়েই ৮৫ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  নিহত ও আহতের এই সংখ্যা জানিয়েছে রেড ক্রিসেন্ট।

ইরানের ২৪টি প্রদেশে আমেরিকা ও ইসরাইল হামলা চালিয়েছে (US-Israel Attack Iran)। হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রী এবং বিপ্লবী গার্ড কমান্ডার- এ দুজনও নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে রয়টার্স।

শনিবার ‘লায়নস রোর’ অভিযানের নামে যৌথভাবে ইসরাইল ও আমেরিকা বিমান হামলার মধ্য দিয়ে ইরান আক্রমণ শুরু করে। এই যৌথ হামলার পর এর পাল্টা জবাব দিতেও দেরী করেনি ইরান। ইতিমধ্যেই পাল্টা জবাব হিসেবে মধ্যপ্রাচ্যের দুবাই, দোহা, বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

এদিকে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী ইরানের ইসফাহানে সামরিক স্থাপনায় হামলার সর্তকতা জারি করেছে। সেখান থেকে সব বেসামরিক ব্যক্তিদের সরে যেতে বলা হয়েছে। শনিবার সকালের পর সন্ধ্যায় ইরানে আবারও ব্যাপক বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

ইসরাইলের দাবি, ইরানের অন্তত ৫০০ স্থাপনায় এরই মধ্যে হামলা চালিয়েছে তারা। ইসরাইলের বিমান বাহিনী ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে বলেও দাবি করছে ইসরাইল ও মার্কিন গণমাধ্যমগুলো।

পশ্চিমা হামলার জবাবে দক্ষিণে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মাঝখানে অবস্থিত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌ-চ্যানেল হরমুজ প্রণালি বন্ধের সর্তকতাও জারি করেছে ইরান।

Scroll to Top