Earthquake Hits Afghanistan: আফগানিস্তানে ভূমিকম্প, একই পরিবারের নিহত ৮

মুসলিম বিশ্ব - প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, মধ্যরাত ১২:৪৫
Afghanistan Floods 46395

আফগানিস্তানে ৫ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে (Earthquake Hits Afghanistan) কাবুল প্রদেশে একই পরিবারের আট সদস্য নিহত হয়েছেন। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা (ইউএসজিএস) অনুসারে জানা গেছে,  শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ৪২ মিনিটে উত্তর-পূর্ব বাদাখশান প্রদেশের কেন্দ্রস্থলে ভূপৃষ্ঠ থেকে ১৮৬ কিলোমিটার (১১৫ মাইল) গভীরে ৫ মাত্রার ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কম্পন দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে রাজধানী কাবুলে অনুভূত হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান সাংবাদিকদের জানিয়েছেন, ‘কাবুল প্রদেশের গোসফান্দ দারা এলাকায় ভূমিকম্পের (Earthquake Hits Afghanistan) কারণে একই পরিবারের আটজন নিহত হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ওই পরিবারের দুই বছর বয়সী এক শিশু জীবিত রয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ওই শিশু ভূকম্পনের সময় আহত হয়েছে। আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান, বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা অঞ্চল, ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটের মিলনস্থলে হওয়ায় সেখানে প্রায়শই শক্তিশালী ভূমিকম্প হয়।

গত আগস্টে পূর্ব আফগানিস্তানে ৬ মাত্রার একটি অগভীর ভূমিকম্পে পাহাড়ি গ্রামগুলো নিশ্চিহ্ন হয়ে যায় এবং ২,২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়, যা দেশটির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে মারাত্মক ভূমিকম্প।

Scroll to Top