US Iran Peace Talks: পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল
পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল (US Iran Peace Talks)। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা করতে আমেরিকার প্রতিনিধি দলকে বহনকারী একটি বিমান পাকিস্তানের ইসলামাবাদে এসে পৌঁছেছে।ইরানের সঙ্গে আলোচনার জন্য আমেরিকার প্রতিনিধি হিসেবে স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ইসলামাবাদে পৌঁছেছেন। এর আগে শুক্রবার (১০ এপ্রিল) ইরানের প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছায় (US Iran Peace Talks)।
ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতা। ইরানি প্রতিনিধি দল প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দেখা করবে।
প্রসঙ্গত, যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ইরান ও আমেরিকার প্রতিনিধি দল আজ শনিবার (১১ এপ্রিল) বৈঠকে বসছে। বৈঠকটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেরেনা হোটেলে অনুষ্ঠিত হবে।












