massive Israeli strikes on Tehran: শহিদ ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান

আন্তর্জাতিক - প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, রাত ৯:১৯
iran minister of defence brigadier amir hatami revolutionary guards commander mohammed pakpour

আমেরিকা ও ইসরাইলের হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী শাহাদত বরণ করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন) (massive Israeli strikes on Tehran)।

শনিবার সকালে ইরানে আকস্মিকভাবে যৌথ হামলা চালায় ইসরাইল ও  আমেরিকা। হামলার শুরুতেই বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল মুহাম্মদ পাকপোর এবং প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাহেদ প্রাণ হারান।

এর আগে ইসরাইল জানিয়েছিল, তারা তাদের অনুসন্ধান থেকে জানতে পেরেছে বিপ্লবী গার্ড প্রধান, প্রতিরক্ষামন্ত্রী ছাড়াও ইরানের গোয়েন্দা শাখার প্রধান হামলায় শাহাদত বরণ করেছেন (massive Israeli strikes on Tehran)।

শনিবারের সকালের হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকেও টার্গেট করা হয়। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ একটি সূত্রের বরাতে দাবি করেছে, খামেনি মার্কিন ও ইসরাইলি যৌথ হামলায় নিহত হয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে তারা এখন পর্যন্ত এ ব্যাপারে কিছু জানা যায়নি।

Scroll to Top