Zero tolerance towards terrorism: সিডনি কান্ডে তীব্র নিন্দা মোদির
সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স'
সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স’ (Zero tolerance towards terrorism)। অস্ট্রেলিয়ায় বন্দুকবাজের হামলার (Sydney beach) ঘটনায় এবার সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সিডনির বন্ডি সমুদ্র সৈকতে (Bondi Beach shooting) ইহুদিদের একটি উৎসব চলছিল, সেই ভিড়ের মধ্যেই এলোপাথাড়ি গুলি চালায় দুই বন্দুকবাজ।
প্রত্যক্ষদর্শীদের দাবি, অন্তত ৫০টি গুলি চালিয়েছে অভিযুক্ত। সংশ্লিষ্ট ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত ২৯ জন।
এই ঘটনাকে জঙ্গিহানা হামলা আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী (Prime Minister Narendra Modi) বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত জিরো টলারেন্স নীতি মেনেই চলে।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে ভারত সবসময় সমর্থন করবে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। এই সময়ে অস্ট্রেলিয়ার সাধারণ মানুষের পাশে আছি বলেও মন্তব্য করেন।”
পুলিশের প্রাথমিক অনুমান, পরিকল্পনা করেই ইহুদি উৎসবে হামলা চালানো হয়েছে (terrorist incident)। এই ঘটনায় সিডনিজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার পর বন্ডাই সমুদ্রসৈকতে বন্দুকধারীরা হামলা চালায়।
ইহুদিদের ‘হানুক্কাহ’ উৎসব উপলক্ষে সৈকতে (Bondi Beach shooting) আয়োজিত একটি অনুষ্ঠানে হাজারো হাজারো মানুষ উপস্থিত ছিলেন।













