World Ijtema: ৩৩ বছর পর হুগলিতে বিশ্ব ইজতেমা
বিশ্বের অন্যতম বৃহৎ ও শান্তিপূর্ণ ধর্মীয় সমাবেশ (World Ijtema) ‘বিশ্ব ইজতেমা’র অনুষ্ঠিত হচ্ছে হুগলিতে। দীর্ঘ ৩৩ বছর পর হুগলির দাদপুরের পুইনানে হচ্ছে বিশ্ব ইজতেমা। বহু মুসলিম ধর্মাবলম্বী মানুষ এই ইজতেমায় হাজির হবেন।
বিশ্ব ইজতেমার ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই অনুষ্ঠানটি বিশাল বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে। যা প্রায় ১৬০ একর জমি জুড়ে বিস্তৃত।
বিশ্ব ইজতেমা কি ?
বিশ্ব ইজতেমা হলো উত্তম জীবনযাপন এবং আল্লাহর ইবাদতের জন্য একটি বৃহৎ ইসলামী সমাবেশ (the World Ijtema — one of the largest Islamic religious gatherings globally)। প্রতি বছরই ভিন্ন ভিন্ন দেশে এটি অনুষ্ঠিত হয়। এটি বিশ্বের মুসলমানদের বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশগুলির মধ্যে একটি। অনেক দেশ থেকে মানুষ নামাজ পড়তে, ইসলামী আলোচনা শুনতে এবং শান্তি ও আশীর্বাদ প্রার্থনা করতে আসে (The international congregation will take place from January 2 to January 5 at Puinan-Pandua in the Dadpur area of Hooghly district)।
এই অনুষ্ঠানটি সাধারণত একটি বড় ফাঁকা জায়গায় অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান সাধারণত তিন দিন ধরে চলে। ইজতেমার উদ্দেশ্য হল, ইসলামের বার্তা ছড়িয়ে দেওয়া এবং মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসা। বাংলাদেশে এটি প্রতি বছর টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয়ে আসছিল। এবার হচ্ছে হুগলিতে।












