heat wave in Australia: তীব্র তাপপ্রবাহ নাজেহাল অস্ট্রেলিয়ার জনজীবন
তীব্র তাপপ্রবাহের কবলে (heat wave in Australia) দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়া। চারিদিকে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ফায়ার সার্ভিস। প্রাথমিক তথ্যে জানা গেছে, দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য ভিক্টোরিয়ায় রেকর্ড তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
কান্ট্রি ফায়ার অথরিটির প্রধান কর্মকর্তা জেসন হেফারনান বলেন, রাজ্যজুড়ে তাপমাত্রা দ্রুত বাড়ছে। অনেক জায়গায় ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা দেখা যাচ্ছে।
তিনি জানান, মাঠে থাকা দমকলকর্মীরা এখন তীব্র গরম এবং বাড়তে থাকা বাতাসের গতি স্পষ্টভাবে অনুভব করছেন।
মেলবোর্নের দক্ষিণ-পশ্চিমে ওটওয়েজ অঞ্চলে দাবানলের ঝুঁকিতে থাকা চারটি শহরের কয়েকশ মানুষকে দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে (heat wave in Australia)।
পাশের আরও তিনটি গ্রামীণ এলাকার বাসিন্দাদেরও এলাকা ছাড়তে বলা হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, চরম আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং জনপদের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।
ভিক্টোরিয়া রাজ্যে সম্পূর্ণ আগুন জ্বালানো নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বর্তমানে সেখানে ছয়টি বড় দাবানল জ্বলছে।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলের ওয়ালপিউপ ও হোপটাউন শহরে তাপমাত্রা সর্বোচ্চ ৪৮.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।
এটি আগের রেকর্ড ৪৮.৮ ডিগ্রিকে ছাড়িয়ে গেছে। তবে এটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হতে আরও যাচাই প্রয়োজন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তীব্র গরমের কারণে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টে খেলোয়াড় ও দর্শকদের সুরক্ষায় সেন্টার কোর্টের ছাদ বন্ধ রাখা হয়েছে। মেলবোর্নে তাপমাত্রা ৪৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
ভিক্টোরিয়া, সাউথ অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলসের বড় অংশজুড়ে গরম বাতাস স্থায়ীভাবে অবস্থান করছে।












