China Nostradamus: যুদ্ধে ইরানের কাছে হেরে যাবে আমেরিকা- ভবিষ্যদ্বাণী

আন্তর্জাতিক - প্রকাশিত: ৬ মার্চ ২০২৬, সকাল ৭:৪৩
image 1772699591315

চিনের বংশোদ্ভূত (China Nostradamus) কানাডীয় অধ্যাপক শুইচিন জিয়াংয়ের একটি ভিডিয়ো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে তিনি আমেরিকা ও ইরানের সম্ভাব্য সংঘাত নিয়ে পূর্বাভাস দিয়েছেন। ভিডিয়োটি ২০২৪ সালের মে মাসে রেকর্ড করা হয়েছিল।

জিয়াং, যিনি বেইজিংয়ে দর্শন ও ইতিহাস পড়ান এবং ইয়েল কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, তার ইউটিউব চ্যানেল ‘প্রেডিকটিভ হিস্ট্রি’-তে বিভিন্ন বৈশ্বিক ঘটনার বিশ্লেষণ এবং পূর্বাভাস দেন (China Nostradamus)। তার চ্যানেলে ১৫ লাখের বেশি অনুসারী রয়েছে।

ভিডিয়োতে জিয়াং তিনটি ভবিষ্যদ্বাণী করেন: ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় ক্ষমতায় ফিরে আসবেন। তিনি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করবেন। আর তৃতীয় ভবিষ্যদ্বাণী ছিলো আমেরিকা ইরানের কাছে যুদ্ধে হেরে যাবে।

ভিডিয়োতে তিনি আমেরিকার সম্ভাব্য ইরান আক্রমণকে সিসিলি অভিযানের সঙ্গে তুলনা করেছেন। জিয়াং বলেন, ইরানের ভৌগোলিক অবস্থান, পাহাড়ি অঞ্চল, দীর্ঘ সরবরাহ পথ এবং শক্তিশালী অভ্যন্তরীণ প্রতিরোধ যেকোনো সামরিক অভিযানকে দীর্ঘমেয়াদে ব্যর্থ করে দিতে পারে।

প্রথম দুই পূর্বাভাস ইতিমধ্যেই মিলেছে, যার ফলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা তাকে ‘চিনের নস্ট্রাডামাস’ হিসেবে ডাকছে।

জিয়াং আরও সতর্ক করেছেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইরানের সঙ্গে সংঘাত আমেরিকার জন্য বিপর্যয়কর প্রমাণিত হতে পারে। তার বক্তব্য অনুযায়ী, ভূরাজনৈতিক চাপ এবং জটিল ভূগোলের কারণে সম্ভাব্য সামরিক সাফল্য দীর্ঘমেয়াদে কৌশলগত ব্যর্থতায় পরিণত হতে পারে।

 

Scroll to Top