ground operations in Iran: ইরানে সপ্তাহব্যাপী স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন

মুসলিম বিশ্ব - প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, সকাল ১০:১০
S Israel War on Iran 750x430 1

🔴 লাইভ আপডেট

৩০ মার্চ, ২০২৬ | ১০:৪৪

খার্গ দ্বীপ দখল

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইরানের জ্বালানি তেল এবং খার্গ দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ট্রাম্প বলেন, ইরানের তেলসম্পদের নিয়ন্ত্রণ নেওয়া তার “সবচেয়ে পছন্দের কাজ” হতে পারে। তিনি আরও ইঙ্গিত দেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ দখলে নেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্র বিবেচনা করছে এবং প্রয়োজনে সেখানে সাময়িক অবস্থানও করা হতে পারে।
৩০ মার্চ, ২০২৬ | ১০:৪৩

যুদ্ধের মধ্যস্থতা করবে পাকিস্তান

আমেরিকা ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের বিরতির লক্ষ্যে দু’দেশের মধ্যে আলোচনার আয়োজনের ঘোষণা দিয়েছে পাকিস্তান। তবে এ বিষয়ে এখনো ওয়াশিংটন বা তেহরানের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া, প্রায় এক মাস ধরে চলা যুদ্ধ নিয়ে এই আলোচনা সরাসরি হবে নাকি পরোক্ষভাবে—সেটিও এখনও স্পষ্ট নয়।
৩০ মার্চ, ২০২৬ | ১০:৪১

ওমান উপসাগর নিয়ন্ত্রণ নিল ইরান

হরমুজ প্রণালির পর ওমান উপসাগরের পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের সামরিক বাহিনীর হাতে রয়েছে বলে দাবি করেছেন দেশটির নৌবাহিনীর এক কমান্ডার। ওই অঞ্চলে মোতায়েনরত মার্কিন বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
২৯ মার্চ, ২০২৬ | ২২:২৫

তিন সাংবাদিক নিহত

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় তিন সাংবাদিক নিহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) জিজাইন হাইওয়েতে সংবাদকর্মীদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে হামলায় তাদের মৃত্যু হয়।
২৯ মার্চ, ২০২৬ | ২১:৩৩

ক্ষতিপূরণ দাবি সংযুক্ত আরব আমিরাতের

তেহরানের ক্রমাগত হামলার মুখে এবার ইরানের কাছে আর্থিক ও রাজনৈতিক ক্ষতিপূরণ দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত। রবিবার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই দাবি জানান।
২৯ মার্চ, ২০২৬ | ২০:০৮

ইরানে নিহত বেড়ে ২,০৭৬

আমেরিকা–ইসরাইলের হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৭৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন সাড়ে ২৬ হাজার মানুষ। রবিবার (২৯ মার্চ) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের।
২৯ মার্চ, ২০২৬ | ১৯:৫৮

ট্রাম্পবিরোধী বিক্ষোভে লক্ষ লক্ষ মানুষ

ইরানের সঙ্গে যুদ্ধসহ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কিছু নীতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে দেশটির বিভিন্ন নগরে। ক্রমেই বাড়ছে সেই বিক্ষোভ। দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয়, প্রশাসনিক দফতরসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলাও হচ্ছে। এতে করে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে দুই বিক্ষোভকারীকে।
২৯ মার্চ, ২০২৬ | ১৯:৫৭

বাহরাইনে রাতে সমুদ্র চলাচলে নিষেধাজ্ঞা

ইরানের পক্ষ থেকে ক্রমাগত হামলার মুখে নিজেদের উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে অনির্দিষ্টকালের জন্য সামুদ্রিক নিষেধাজ্ঞা জারি করেছে বাহরাইন। আজ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক জরুরি ঘোষণায় জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।
২৯ মার্চ, ২০২৬ | ১৯:৫৩

ইরানে মার্কিন সেনা ঢুকলে ‘কফিনে’ ফিরবে

ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা ক্রমেই তীব্র হচ্ছে। ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। এমন খবরের মধ্যেই কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। তাদের প্রতিবেদনে বলা হয়েছে ‘ওয়েলকাম টু হেল’। সেখানে বলা হয়েছে, কোনও মার্কিন সেনা ইরানের মাটিতে প্রবেশ করলে সে আর জীবিত ফিরে যাবে না, বরং ফিরবে ‘কফিনে’।
লাইভ আপডেট শেষ

ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন (ground operations in Iran)। তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত এই সেনা মোতায়েনের পরিকল্পনায় অনুমোদন দেবেন কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

মার্কিন কর্মকর্তাদের সূত্র ধরে প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পনাটি কোনো পূর্ণাঙ্গ আগ্রাসন বা দখলদারিত্ব নয়; বরং বিশেষায়িত বাহিনী (স্পেশাল অপারেশন ফোর্সেস) এবং সাধারণ পদাতিক সেনাদের সমন্বয়ে ঝটিকা অভিযান বা রেইড চালানোর প্রস্তুতি (ground operations in Iran)।

বর্তমানে উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসরমান জাহাজগুলোতে ৪,০০০-এর বেশি মার্কিন মেরিন সেনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের প্যারাসুট সেনারাও প্রস্তুত অবস্থায় রয়েছে এবং প্রয়োজনে আরও অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়ে আলোচনা চলছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই স্থল অভিযান ‘যুদ্ধের একটি নতুন ধাপ’ তৈরি করতে পারে, যা মার্কিন সেনাদের জন্য যুদ্ধ শুরুর সময়ের চেয়েও বেশি বিপজ্জনক হওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে ইরানি ড্রোন, মিসাইল এবং প্রবল প্রতিরোধের মুখে পড়ার সতর্কতা দিয়েছেন তারা।

অভিযানের সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে হরমুজ প্রণালীর কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপের কথা ভাবা হচ্ছে। ইরান তাদের উৎপাদিত অপরিশোধিত তেলের প্রায় ৯০ শতাংশ এই দ্বীপের মাধ্যমেই রপ্তানি করে।

হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল নির্বিঘ্ন করতেই এই কৌশলগত অবস্থানটিকে টার্গেট করা হতে পারে। অভিযানের মেয়াদ নিয়ে ভিন্নমত রয়েছে; কেউ বলছেন এটি কয়েক সপ্তাহ চলতে পারে, আবার অন্য একটি সূত্রের মতে এটি কয়েক মাস স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজ হলো সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি রাখা যাতে কমান্ডার-ইন-চিফ (প্রেসিডেন্ট) প্রয়োজনে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। তবে পরিকল্পনার অর্থ এই নয় যে, প্রেসিডেন্ট ইতিমধ্যেই স্থল হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

Scroll to Top