Trump threatens Canada: কানাডাকে ১০০ শতাংশ শুল্ক হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক - প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, রাত ১১:২৭
Trump threatens Canada: কানাডাকে ১০০ শতাংশ শুল্ক হুমকি ট্রাম্পের

চিনের সঙ্গে বাণিজ্য চুক্তি করলে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে (Trump threatens Canada)। এবার কানাডাকে হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৪ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম truth social-এ দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি।

 

Generalised System of Preferences: ইউরোপে ভারতীয় পণ্যের জিএসপি সুবিধা স্থগিত

ট্রাম্প লেখেন, কানাডা যদি চিনের সঙ্গে কোনও চুক্তিতে যায়, তাহলে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী সব কানাডীয় পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

একই পোস্টে ট্রাম্প ইঙ্গিত দেন, চিন যুক্তরাষ্ট্রের শুল্ক এড়াতে কানাডাকে ব্যবহার করার চেষ্টা করতে পারে (Trump threatens Canada)। তিনি বলেন, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যদি মনে করেন, কানাডাকে চিনের পণ্য যুক্তরাষ্ট্রে পাঠানোর ‘ড্রপ অফ পোর্ট’ হিসেবে ব্যবহার করা যাবে, তাহলে তিনি মারাত্মক ভুল করছেন।

এর আগে, চলতি মাসের শুরুতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, কানাডা ও চিন প্রাথমিকভাবে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তির আওতায় বাণিজ্য প্রতিবন্ধকতা এবং শুল্ক কমানোর বিষয়ে সমঝোতা হয়।

Scroll to Top