Western Dzükou fire: তিন দিন ধরে দাবানলে পুড়ছে নাগাল্যান্ডের জুকো উপত্যকা

আন্তর্জাতিক - প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, রাত ১০:০২
downtoearth 2025 12 13 f6abh0ql Nagaland Fire

টানা তিন দিন ধরে জ্বলছে নাগাল্যান্ডের সুদৃশ্য জুকো উপত্যকা (Western Dzükou fire)। হাওয়ার গতি বেশি থাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে সেই আগুন। নিকটবর্তী জাপফু পর্বতশ্রেণিতেও ছড়িয়ে পড়েছে আগুন। সংশ্লিষ্ট ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। রবিবার থেকেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে। এছাড়া আকাশপথে আগুন নিয়ন্ত্রণের

ভাবনাচিন্তা করা হচ্ছে। জানা গেছে, নাগাল্যান্ড বিপর্যয় মোকাবিলা বাহিনী এবার বায়ুসেনার থেকে একটি হেলিকপ্টার নিয়ে আগুন নেভানোর কাজে নামতে চলেছে। ওই কপ্টার থেকে জল ছেটানো হবে জুকো উপত্যকার জঙ্গলে (Fire continues to ravage Dzükou Valley)।

প্রশাসন এবং স্থানীয় গ্রামবাসীদের সূত্রে জানা গেছে (Khonoma Nature Conservation and Tragopan Sanctuary (KNCTS, চারজন স্থানীয় ট্রেকার নিজেদের তাঁবুর কাছে আগুন জ্বালিয়েছিলেন। তা থেকেই ছড়িয়ে দাবানল।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, শুক্রবার প্রথম জুকো উপত্যকার জঙ্গলে আগুন লাগে। প্রাথমিকভাবে জঙ্গলের মধ্যে ১.৩ বর্গকিলোমিটার এলাকায় আগুন লেগেছিল।

এই প্রসঙ্গে, কোহিমার জেলা বিপর্যয় মোকাবিলা বিভাগের এক আধিকারিক জানান, হাওয়ার গতি বাড়তে থাকায় সেই আগুন ছড়িয়ে পড়তে থাকে।

প্রশাসনের এক আধিকারিক জানান, জুকো উপত্যকার যে জঙ্গলে আগুন লেগেছে, তা দুর্গম (Western Dzükou falls within the forest area of Khonoma village)। খাড়া ঢালের কারণে সেখানে সড়কপথ নেই। ফলে দমকলের গাড়ি সেখানে পৌঁছোতে পারবে না।

স্থানীয় গ্রাম প্রশাসন সূত্রে জানা গেছে, খোনোমা গ্রামের কাছে জঙ্গলে স্থানীয় চার জন ট্রেকার নিজেদের তাঁবুর সামনে আগুন জ্বালিয়েছিলেন (Trekkers visiting protected area in Kohima)। তারা পানি আনতে গেলে সেই আগুন ছড়িয়ে পড়ে। দাবানলে আটকে পড়েন চারজন। শনিবার তাদের উদ্ধার করা হয়। তারা জঙ্গলে আগুন জ্বালানোর কথা স্বীকার করেছেন। ইতিমধ্যে নাগাল্যান্ড সরকার স্থানীয় বাসিন্দা এবং ট্রেকার, পর্যটকদের ওই জঙ্গল থেকে দূরে থাকতে বলেছে।

Scroll to Top