Bangladesh election result 2026: দুই আসনেই জয়ী তারেক রহমান
Tarique Rahman: ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (Bangladesh election result 2026) দুটি আসনেই জয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান Tarique Rahman । ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে অংশ নিয়ে দুটি আসনেই জয়ী হন।
ঢাকা-১৭ আসনে তারেক রহমান ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে বেসরকারীভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ডা. খালিদুজ্জামান ৪৬ হাজার ৮৪০ ভোট পেয়েছেন। তারেক রহমান ডা. খালিদুজ্জামান থেকে ৭ হাজার ৯৮৫ ভোট বেশি পেয়েছেন।
অন্যদিকে বগুড়া ৬ এর ১৫০টি কেন্দ্রের সবগুলোতেই বিজয়ী হয়েছেন Tarique Rahman। বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল এ তথ্য জানান।
জেলা নির্বাচন কর্মকর্তা (Bangladesh election result 2026) ফজলুল হক জানান, সদরের এই আসনে মোট ভোটার ৪ লক্ষ ৫৪ হাজার ২৯ জন। ভোট পড়েছে ৭১ দশমিক ৩৪ শতাংশ। আসনটিতে তারেক রহমানের বিপরীতে প্রার্থী ছিলেন ৪ জন।












