Israel blacklisted by UN: যুদ্ধাপরাধের অভিযোগে রাষ্ট্রসংঘের কালো তালিকায় ইসরাইল

আন্তর্জাতিক - প্রকাশিত: ২৯ মে ২০২৬, দুপুর ১:০৭

যৌন সহিংসতায় জড়িত থাকার দায়ে ইসরাইলি কারা কর্তৃপক্ষকে চিহ্নিত করল রাষ্ট্রসংঘ

UN

Israel blacklisted by UN- সংঘাতপূর্ণ এলাকায় যৌন সহিংসতা চালানোর দায়ে ইসরাইলকে কালো তালিকাভুক্ত করেছে রাষ্ট্রসংঘ। বৃহস্পতিবার রাষ্ট্রসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত ২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনিদের ওপর চালানো ধর্ষণ ও বিভিন্ন যৌন নিপীড়নের অভিযোগের ভিত্তিতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বার্ষিক প্রতিবেদনে এই কালো তালিকা প্রকাশ করা হয় (Israel blacklisted by UN)।

​প্রতিবেদন অনুযায়ী, এবার ইসরাইলি কারা কর্তৃপক্ষকে (Israel Prison Service) এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া আরও বেশ কিছু ইসরাইলি সংস্থাকে রাষ্ট্রসংঘের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। রাষ্ট্রসংঘ মহাসচিবের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। তিনি এই সিদ্ধান্তকে বাস্তবতাবিবর্জিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন। এর প্রতিবাদে রাষ্ট্রসংঘ মহাসচিবের কার্যালয়ের সঙ্গে সব ধরণের সম্পর্ক স্থগিত করেছে ইসরাইল। হামাস ও আইএসআইএস-এর মতো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে ইসরাইলকে একই তালিকায় রাখা রাষ্ট্রসংঘের নৈতিক অবমাননা বলে মন্তব্য করেছেন ড্যানি ড্যানন।

Scroll to Top