Amazon Data Centers: ‘ড্রোন হামলায়’ ক্ষতিগ্রস্ত অ্যামাজনের একাধিক ডেটা সেন্টার

আন্তর্জাতিক - প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, দুপুর ১২:১২
a5e55a50 16b1 11f1 bf96 b78779c3b393.jpg

সংযুক্ত আরব আমিরাতে (Amazon Data Centers) অ্যামাজনের দুটি ডেটা সেন্টার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা এডব্লিউএস।

এছাড়া বাহরাইনে তাদের আরেকটি স্থাপনার কাছাকাছি ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি (Amazon Data Centers)। বিশ্বব্যাপী ডেটা সেন্টার এবং ডিজিটাল সেবা প্রদানকারী এই কোম্পানিটি জানিয়েছে যে, ড্রোনের ‘সরাসরি আঘাতে’ তাদের ‘অবকাঠামোগত ক্ষতি’ হয়েছে এবং ভবনটির ‘বিদ্যুৎ বিঘ্নিত’ হয়েছে।

ডেটা সেন্টারগুলো একটি অঞ্চলে ওয়েবসাইট এবং অনলাইন অ্যাপ্লিকেশনের মতো বিস্তৃত ব্যবসা ও ইন্টারনেট পরিষেবার জন্য তথ্য সংরক্ষণ এবং প্রক্রিয়াজাত করে।

এই ধরনের স্থাপনায় ক্ষয়ক্ষতির প্রভাব গুরুতর হতে পারে। মধ্যপ্রাচ্যে ‘অপ্রত্যাশিত’ পরিস্থিতির কারণে, গ্রাহকদেরকে অবিলম্বে তাদের ডেটা ব্যাকআপ করা অথবা আমেরিকা, এশিয়া, ইউরোপ বা অন্য কোথাও তাদের সিস্টেম স্থানান্তরের আহ্বান জানিয়েছে।

Scroll to Top