🔴 লাইভ আপডেট
১৯ এপ্রিল, ২০২৬ | ২১:০২
প্রথম দফার ভোটের চূড়ান্ত প্রস্তুতি
আগামী ২৩ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে আজ বিভিন্ন জেলায় ভোটকর্মীদের প্রশিক্ষণ ও ইভিএম (EVM) পরীক্ষার কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। ঝাড়গ্রাম, মেদিনীপুর ও উত্তরবঙ্গের একাংশসহ ১৫২টি আসনে প্রথম দফায় ভোট হবে। কমিশন জানিয়েছে, প্রতিটি বুথে কড়া কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।
১৯ এপ্রিল, ২০২৬ | ২১:০২
প্রচারে ঝড় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আসানসোল ও দুর্গাপুর সংলগ্ন এলাকায় ঝোড়ো প্রচার সারেন। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে তিনি 'জয় বাংলা' স্লোগানকে সামনে রেখে ভোটারদের মন জয়ের চেষ্টা করেন। বিশেষ করে নারী সুরক্ষা ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাফল্যকে তিনি হাতিয়ার করেছেন।
১৯ এপ্রিল, ২০২৬ | ২১:০১
ভোটার তালিকায় ৫ লক্ষ নতুন নাম
নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত রাজ্যে প্রায় ৫ লক্ষ নতুন ভোটার তালিকায় যুক্ত হয়েছেন। ভোটার বৃদ্ধির হারে উত্তর ২৪ পরগনা ও কলকাতা প্রথম সারিতে রয়েছে। বর্তমানে রাজ্যে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৮২ লক্ষের বেশি।
১৯ এপ্রিল, ২০২৬ | ২১:০১
দুই এসডিপিও-কে (SDPO) অপসারণ
ভোটের মুখে রাজ্য পুলিশে ফের রদবদল ঘটাল কমিশন। পূর্ব মেদিনীপুরের হলদিয়া এবং কাঁথির দুই এসডিপিও-কে আজ সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা হওয়ায় এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে বেশ চর্চা চলছে।
১৯ এপ্রিল, ২০২৬ | ২১:০০
তৃণমূলকে তোপ প্রধানমন্ত্রীর
আজ মেদিনীপুর ও ঝাড়গ্রামের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, তৃণমূল গত ১৫ বছরে দুর্নীতির "পিএইচডি" করেছে এবং সাধারণ মানুষের প্রাপ্য টাকা আত্মসাৎ করছে। তিনি এই নির্বাচনকে রাজ্যের 'অস্তিত্ব রক্ষার লড়াই' বলে অভিহিত করেন।
১৯ এপ্রিল, ২০২৬ | ১১:৪৮
তৃণমূলের পাল্টা প্রচার ও নারী অধিকার ইস্যু
অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করতে গিয়ে বিজেপির বিরুদ্ধে কুৎসার অভিযোগ তুলেছেন। তিনি বিশেষ করে নারী সুরক্ষা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরে বিজেপিকে প্রতিহত করার ডাক দিয়েছেন।
১৯ এপ্রিল, ২০২৬ | ১১:৪৮
প্রথম দফার ভোটের শেষ মুহূর্তের প্রস্তুতি
আগামী ২৩ এপ্রিল রাজ্যের প্রথম দফার ভোটগ্রহণ। হাতে মাত্র কয়েকদিন সময় থাকায় আজ প্রচারের পারদ আকাশছোঁয়া। শাসক ও বিরোধী—উভয় পক্ষই আজ ভোটারদের মন জয়ে কোমর বেঁধে নেমেছে। নির্বাচন কমিশনও স্পর্শকাতর এলাকাগুলোতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কাজ শুরু করেছে।
১৯ এপ্রিল, ২০২৬ | ১১:৪৬
জঙ্গলমহলে মোদির মেগা র্যালি
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের জঙ্গলমহল অঞ্চলে চারটি নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। বিজেপি প্রার্থীদের সমর্থনে তাঁর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভোট প্রচারে এসে আগে একাধিকবার দুর্নীতি এবং অনুপ্রবেশ ইস্যুতে তিনি তৃণমূল কংগ্রেসকে কড়া আক্রমণ শাণিয়েছেন।
১৯ এপ্রিল, ২০২৬ | ০৩:৫১
ফারাক্কায় অভিষেকের বিশাল রোড-শো
বিধানসভা নির্বাচনের আগে একটি পোস্টারকে কেন্দ্র করে অস্বস্তি বাড়ল বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুইয়ের। বৃহস্পতিবার সকালে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের প্রান্তিকা এলাকায় কে বা কারা লক্ষ্মণের একটি অশ্লীল ছবি পোস্টারের মত সাঁটিয়ে দিয়েছে বিভিন্ন দেওয়ালে।
১৯ এপ্রিল, ২০২৬ | ০৩:৫১
শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম ও পুরুলিয়া সফর
ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় আইএসএফ কর্মীদের মারধর ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। অভিযোগের তির তৃণমূলের দিকে। কলকাতা লেদার কমপ্লেক্স থানার শেওড়াদেড়িয়া গ্রামের ঘটনা। আইএসএফের অভিযোগ, আলাউদ্দিন লস্কর ও তাঁর ভাইদের বাড়ির দেওয়ালে ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের নির্বাচনী ব্যানার লাগানো হয়।
১৯ এপ্রিল, ২০২৬ | ০৩:৫০
পুরুলিয়ায় তৃণমূলের হয়ে হেমন্ত সোরেন
বহরমপুরের বিজেপি প্রার্থী সুব্রত মৈত্রের সমর্থনে রোড শো অভিনেতা মিঠুন চক্রবর্তীর। বৃহস্পতিবার বহরমপুর কলেজ ঘাট থেকে শুরু হয়ে খাগড়া চৌরাস্তার মোড় পর্যন্ত চলে ওই রোডশো। হুডখোলা গাড়িতে প্রার্থী সুব্রত মৈত্রকে নিয়ে রোডশো করেন মিঠুন। রাস্তায় দুই ধারে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য।
১৯ এপ্রিল, ২০২৬ | ০৩:৪৯
ভোটমুখী রাজ্যে বড় ভাঙন কংগ্রেসে। রাহুল গান্ধীর সভার পরই কংগ্রেস ছেড়ে শাসক শিবিরে যোগ প্রদেশ কংগ্রেস সম্পাদক আসিফ ইকবালের। বুধবার নববর্ষের বিকেলে দক্ষিণ ২৪ পরগনার পৈলানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নেন তিনি।
১৯ এপ্রিল, ২০২৬ | ০৩:৪৭
নির্বাচন কমিশনের বিরুদ্ধে মমতার অভিযোগ
বিজেপির প্রচার কর্মসূচিতে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছিল। তা নিয়ে অভিযোগ জানাতে থানা ঘেরাও করেছিল পদ্ম নেতারা। সেখানে সামনের সারিতে কারা থাকবে তা নিয়ে বরাহনগরে প্রকাশ্যে এলো বিজেপির দুই পক্ষের দ্বন্দ্ব। যার রেশ পৌঁছয় দলের নির্বাচনী কার্যালয়ে। সেখানে দলের দুই গোষ্ঠীর মারপিটে মাথা ফাটে এক বিজেপি নেতার।
১৯ এপ্রিল, ২০২৬ | ০৩:৪৬
মালদহ-মুর্শিদাবাদে কংগ্রেসের প্রচার
অপেক্ষার আর কয়েকটি দিন মাত্র। তারপরেই অনুষ্ঠিত হবে প্রথম দফার ভোট। আগামী ২৩ এপ্রিল ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। প্রথম দফার ভোটে কোন জেলায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে, তা জানিয়ে দিল নির্বাচন কমিশন। সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী থাকছে মুর্শিদাবাদ জেলায়। মোট ২,৪০৭ কোম্পানি বাহিনীর মধ্যে শুধু মুর্শিদাবাদেই থাকছে ৩১৬ কোম্পানি। এই জেলাকে কমিশন যে আলাদা গুরুত্ব দিচ্ছে, তা বোঝাই যাচ্ছে।
১৮ এপ্রিল, ২০২৬ | ০০:৩৫
ভোটকেন্দ্রের সংখ্যা বাড়াল নির্বাচন কমিশন
ভিন্ন মেজাজে শওকত মোল্লা। ভোট আবহে কুকথা, ব্যক্তি আক্রমণের বাইরে বেরিয়ে সৌজন্যের নজির গড়লেন তিনি। এ দিন সকাল থেকেই প্রচণ্ড রোদের মধ্যে পাড়ায় পাড়ায় ঘুরে প্রচার করছিলেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা। শওকতের সঙ্গে পা মেলান ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামও। কয়েকশো মানুষকে সঙ্গে র্যালি করে খড়ম্বায় প্রচার করছিলেন শওকত। ওই গ্রামেই বাড়ি ভাঙড়ের বিজেপি প্রার্থী জয়ন্ত গায়েনের। শওকত যখন তাঁর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন তখন দলীয় কর্মী-সমর্থকরা তাঁকে বলেন, এটা বিজেপি প্রার্থী জয়ন্ত গায়েনের বাড়ি। কথাটি শুনেই সেখানে দাঁড়িয়ে যান শওকত। জয়ন্ত বাইরে বেরিয়ে এলে দু’জন হাত মিলিয়ে কোলাকুলি করেন। রোদের মধ্যে গলদঘর্ম শওকতকে দেখে সৌজন্যের খাতিরে তাঁকে ঘরে বসতে বলেন জয়ন্ত। তৃণমূল প্রার্থীকে জল, মিষ্টি দেওয়া হয়। জয়ন্ত তাঁর মাকে ডাকেন। শওকত বিজেপি প্রার্থীর মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ চান। জয়ন্তও পাল্টা বলেন, ‘দাদা আমাকে আশীর্বাদ করবেন।’
১৮ এপ্রিল, ২০২৬ | ০০:৩৫
প্রচারের ময়দানে শুভেন্দু ও কেন্দ্রীয় নেতৃত্ব
সবচেয়ে বেশি তৃতীয় লিঙ্গের (Transgender) ভোটার নথিভুক্ত হয়েছে মালদা জেলায়। তৃতীয় লিঙ্গের ৬৭ জন ভোটার রয়েছেন। যা উত্তরবঙ্গের আটটি জেলার মধ্যে সবচেয়ে বেশি।
১৮ এপ্রিল, ২০২৬ | ০০:৩৪
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি
রাজ্যের নতুন ভোটার তালিকায় লিঙ্গ অনুপাতে নজর কেড়েছে পাহাড়। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, দার্জিলিং জেলায় প্রতি ১০০০ জন পুরুষের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা রাজ্যে সবচেয়ে বেশি। পাহাড়ে রাজনৈতিক ও সামাজিক সচেতনতায় মহিলাদের এই বিপুল অংশগ্রহণকে বড় জয় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
১৮ এপ্রিল, ২০২৬ | ০০:৩৪
অধীর চৌধুরীর বিস্ফোরক অভিযোগ
পূর্ব ঘোষণা অনুযায়ী, রাজ্যের ২৯৪টি আসনে আগামী ২৩ ও ২৯ এপ্রিল—এই দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ ১৫ এপ্রিল সেই লক্ষ্যেই রাজ্যে নির্বাচনী প্রচার চরম পর্যায়ে পৌঁছেছে।
১৮ এপ্রিল, ২০২৬ | ০০:৩২
দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা
ইলেকশন কমিশন ১৪ এপ্রিল বিকেলে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। এবারের নির্বাচনে মোট ২,৯২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম দফায় (২৩ এপ্রিল) লড়ছেন ১,৪৭৮ জন এবং দ্বিতীয় দফায় (২৯ এপ্রিল) লড়ছেন ১,৪৪৮ জন প্রার্থী। ভোটারদের সুবিধার্থে এবার ইভিএম-এ প্রার্থীর নামের পাশাপাশি রঙিন ছবি ব্যবহারের সিদ্ধান্ত নিশ্চিত করেছে কমিশন।
১৮ এপ্রিল, ২০২৬ | ০০:৩২
তৃণমূল ছেড়ে সিপিএমে এনামুল
বাংলায় বিজেপি সরকার হলে বাবরি মসজিদ বানাতে দেওয়া হবে না। শুধু তাই নয়, হুমায়ূন কবির এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের আঁতাঁতের অভিযোগও করেন তিনি। শুধু তাই নয় তাঁকে তৃণমূলের ‘এজেন্ট’ হিসেবে আক্রমণ পর্য্ন্ত করেন অমিত শাহ।
১৬ এপ্রিল, ২০২৬ | ১৭:৫১
বিজেপি প্রার্থীর অশ্লীল ছবি পোস্টার
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীর গাড়ি তল্লাশির নির্দেশ কমিশনের! সম্প্রতি তৃণমূলের তরফে এমনই একটি হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট প্রকাশ্যে আনা হয়েছে। যা নিয়ে বিতর্কের মুখে নির্বাচন কমিশন।
১৬ এপ্রিল, ২০২৬ | ১৭:৪৯
ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় ‘আক্রান্ত’ ISF কর্মীরা
ফের গণনা কেন্দ্রের সংখ্যা কমিয়ে আনল কমিশন! প্রথমে ১৬৫ কেন্দ্রে গণনা হবে বলে সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত থেকে এবার পিছু হটে ৮৭ কেন্দ্রে এই কাজ হবে বলে জানাল কমিশন।
১৬ এপ্রিল, ২০২৬ | ১৭:৪৮
পদ্মপ্রার্থী সুব্রত মৈত্রের সমর্থনে মিঠুন চক্রবর্তী
ভোটের মুখে ভাইরাল গাইঘাটার বিজেপি প্রার্থী তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি সুব্রত ঠাকুরের অস্লীল ভিডিয়ো। সম্প্রতি সোস্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে (যার সত্যতা যাচাই করেনি ইনসাইড খবর), যেখানে সুব্রত ঠাকুরকে এক মহিলার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে। ঘটনা জানাজানি হতেই প্রবল শোরগোল পড়েছে এলাকায়।
১৬ এপ্রিল, ২০২৬ | ০০:৫৫
তৃণমূলে যোগ প্রদেশ কংগ্রেস সম্পাদকের
আসন্ন বিধানসভা নির্বাচন। ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে, রাজনৈতিক শিবিরের প্রচারের ধার ও ভার ততই বৃদ্ধি পাচ্ছে। ঘাসফুল শিবিরে সেনাপতির ভূমিকায় রয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়
তাঁদের জনসভা ও রোড শো-তে আছড়ে পড়ছে জনজোয়ার । বিপরীতে, বিজেপির প্রচারে অবশ্য ভরসা দিল্লির নেতাদের ‘ডেলি প্যাসেঞ্জারি’। উক্ত নির্বাচনে গেরুয়া শিবিরের তারকা প্রচারকের তালিকায় রয়েছেন চার রাজ্যের মুখ্যমন্ত্রী। রবিবার প্রথম দফায় প্রচারে এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যথারীতি বুলডোজার নিয়ে ফের হুমকির সুর শোনা গেল তাঁর মুখে। সোমবার তাঁকেই পালটা জবাব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘আমরা কোনও বুলডোজার নীতিতে বিশ্বাস করি না, আমরা ভালোবাসায় বিশ্বাসী।
১৫ এপ্রিল, ২০২৬ | ১৯:৪৩
কোন্দলে জখম পদ্ম নেতা
৪ মে-র পরে বাংলায় ডবল ইঞ্জিন সরকার গঠিত হবে। তৃণমূল ময়ূরেশ্বরকে বোমা বারুদের খাদান বানিয়ে দিয়েছে। ২০১৩ থেকে ২০২১ পর্যন্ত আমাদের কার্যকর্তাদের উপর খুব অত্যাচার করেছে। আমি আজ তৃণমূলের গুন্ডাদের বলে যাই ,২৩ এপ্রিল ঘরে বন্দি হয়ে থেকো। না হলে, ৫ মে চুন চুনকে জেলের পিছনে পাঠানো হবে।’ বাংলায় দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনি প্রচারে নেমে এমনটাই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
১৫ এপ্রিল, ২০২৬ | ১৯:৪১
সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মুর্শিদাবাদে
মোথাবাড়ির ঘটনায় ধৃতদের রাজনৈতিক পরিচয় জানার আবেদন প্রধান বিচারপতি সূর্য কান্তর। অন্য দিকে, জুডিশিয়াল অফিসারদের জন্য নিরাপত্তা বলয় ভোট শেষ না হওয়া পর্যন্ত রাখতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
১৫ এপ্রিল, ২০২৬ | ১৯:৩৮
বিজেপি প্রার্থীর মাকে প্রণাম শওকতের
SIR-এ নাম বাদ। রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন। হুগলি জেলার আরামবাগের ছয় বাসিন্দা এই আবেদন জানিয়েছে। সামনেই ভোট। উক্ত নির্বাচনে শামিলও হতে পারবেন না তারা।
১৫ এপ্রিল, ২০২৬ | ১১:৫৪
তৃতীয় লিঙ্গের সর্বাধিক ভোটার মালদায়
ভোটের আগে ক্রমেই উত্তপ্ত হয়ে রাজনৈতিক পরিস্থিতি। একেবারে অন্তিম লগ্নে এসে পৌঁছেছে রাজ্য বিধানসভা নির্বাচন। একটু ভুল পদক্ষেপেই সব শেষ। এই আবহে
সোমবার পূর্বস্থলীর সুলতান পঞ্চায়েতের হৃদয়পুর গ্রামে বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার বুলবুলিতলার ফাঁড়ির সামনে বিক্ষোভ ও পথ অবরোধে সামিল হন বিজেপি কর্মী-সমর্থকরা। সেখানেই BJP কর্মীকে মারধরের অভিযোগ ওঠে।
১৫ এপ্রিল, ২০২৬ | ১১:৫০
মহিলা ভোটারে শীর্ষে দার্জিলিং
২৩ এপ্রিল মমতাদিদির কোনও গুন্ডা আপনার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। সোমবার বীরভূমের ময়ূরেশ্বরের কোটাসুরের সভা থেকে হুংকার অমিত শাহের। ২৩ এপ্রিল ভোটাররা যেন নির্ভয়ে ভোট দেন। তারপর তৃণমূলের গুন্ডাদের ‘উল্টো করে ঝুলিয়ে সোজা করব’।
১৫ এপ্রিল, ২০২৬ | ১১:৪৯
দুই দফায় ভোটগ্রহণের প্রস্তুতি তুঙ্গে
করিমপুরের সভা থেকে বড় আশ্বাস তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জানান, বৈধ নথি থাকা সত্ত্বেও ভোট কাটা পড়েছে লক্ষ লক্ষ মানুষের। এই সব চক্রান্ত। তবে চিন্তা নেই, ভোট সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিন। ৪ মে মমতার সরকার তৈরি হবে। জ্ঞানেশ কুমার ফিনিশ। জ্ঞানেশ কুমার ভ্যানিস। তার পরে এক মাসের মধ্যে ভোটাধিকার ফেরাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এটা আমাদের শপথ।
১৫ এপ্রিল, ২০২৬ | ০২:০৯
২৯২৬ প্রার্থীর ভাগ্য নির্ধারণ
বিজেপির সঙ্গে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান HUMAYUN KABIR- এর ১০০০ কোটি টাকার নিয়ে বর্তমানে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভোট ভাগ করতেই এহেন ডিল। এমনটাই অভিযোগ তৃণমূলের। এই আবহে তৃণমূল নেতা প্রতীক উর রহমানের অভিযোগ, বিজেপি, আরএসএসের সঙ্গে রাতের অন্ধকারে সিপিএম, আইএসএফ আর কবিরের দল জোট করেছে। তাদের মধ্যে হাজার হাজার কোটি টাকার ডিল হয়েছে। পাণ্ডবেশ্বরে নির্বাচনী জনসভা থেকে বিরোধীদের নিয়ে এই বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের তারকা প্রচারক প্রতীক।
১৫ এপ্রিল, ২০২৬ | ০২:০৭
বিজেপি ক্ষমতায় এলে বাংলায় বাবরি মসজিদ হবে না
প্রচার প্রায় শেষ। তাই কর্মী-সমর্থকদের নিয়ে কসবার পেট্রল পাম্পের সামনে দিয়ে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরি। সেখানেই আচমকাই মুখোমুখি পড়ে যান সিপিএমের জীবানন্দ সিংহ । আর দুই প্রার্থী একে অপরকে দেখা মাত্রই সস্নেহে জড়িয়ে ধরেন।
১৫ এপ্রিল, ২০২৬ | ০২:০৬
অভিষেক ও রুজিরার গাড়ি তল্লাশির নির্দেশ
জলপাইগুড়ির বারোগরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে মহাত্মা গান্ধীকে ‘দেশদ্রোহী’ বলে কটাক্ষ করেন বিজেপির ধূপগুড়ি বিধানসভা আসনের প্রার্থী নরেশ রায়। এখানেই ক্ষান্ত হননি তিনি। ক্ষুধিরাম বসুকে নিয়েও ভুল্ভাল কথা বলেন। বলেন, ক্ষুদিরাম বসু ১৭ বছরে আত্ম বলিদান দিয়েছেন ঠিকই, কিন্তু দেশ সম্পর্কে কিছুই জানতেন না। তাঁর এই মন্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।
১৫ এপ্রিল, ২০২৬ | ০২:০৫
ভোট গণনা কেন্দ্রের সংখ্যা কমে অর্ধেক
নির্বাচনের আগে প্রচারে গিয়ে মহাত্মা গান্ধীকে ‘দেশদ্রোহী’ বলে কটাক্ষ ধূপগুড়ির বিজেপি প্রার্থীর। সমালোচনার ঝড়।
১৪ এপ্রিল, ২০২৬ | ২০:০৭
বাংলায় বিজেপির জন্য রাস্তা করছে তৃণমূল
ভোটের মুখে বড় ধাক্কা পদ্ম শিবিরে। তৃণমূলে যোগ দিলেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সহ-সভাপতি সুরেশ সাউ। অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ দেন সুরেশ সাউ। এদিকে তাঁর দলত্যাগের পর আপদ বিদায় হয়েছে বলে কটাক্ষ করেন বিজেপি নেতারা। এদিন তাঁর গলায় উত্তরীয় পরিয়ে দেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।
১৪ এপ্রিল, ২০২৬ | ২০:০৫
ভোটগ্রহণ শুরু বাঁকুড়ায়
বিধানসভা ভোটের আগেই তৃণমূলে যোগ দিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ভ্রাতুষ্পৌত্র চন্দ্র বসু।বছর তিনেক আগেই তিনি বিজেপি ছেড়েছিলেন। এদিন শাসকদলে যোগ দিয়ে পদ্মশিবিরের বিরুদ্ধে ক্ষোভও উগরে দেন চন্দ্র। অভিযোগ, বিজেপি বিভাজনের রাজনীতি করছে। ঘৃণা ছড়াচ্ছে।
১৪ এপ্রিল, ২০২৬ | ২০:০২
তৃণমূলে যোগ বিজেপি প্রধানের!
ভোটমুখী বাংলায় বিজেপির বিরুদ্ধে বড়সড় ষড়যন্ত্রের অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খণ্ডঘোষের ভোট প্রচারের মঞ্চ থেকে আশঙ্কার কথা শোনান। তাঁর আশঙ্কা, রবিবার মধ্যরাত থেকেই শুরু হবে ‘অপারেশন’। কিন্তু কিসের অপারেশন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অনেককে গ্রেফতারের চেষ্টা করা হবে। বুদ্ধি খরচ করে কাজ করুন। আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে আমি শুনেছি। খবর আমরাও পাই।’ ভোটের মেশিন নিয়েও সতর্ক করেন তিনি। জানান, ‘স্লো ভোটিং, স্লো কাউন্টিং’ করে প্রথমে দেখাবে বিজেপি জিতছে। সে সব কেউ যেন কানে না তোলেন।
১৪ এপ্রিল, ২০২৬ | ১৯:৫৯
প্রচারে এসে সভা বাতিল হুমায়ূন কবিরের
নির্বাচনের আগে প্রচারে গিয়ে মহাত্মা গান্ধীকে ‘দেশদ্রোহী’ বলে কটাক্ষ ধূপগুড়ির বিজেপি প্রার্থীর। সমালোচনার ঝড়।
১৪ এপ্রিল, ২০২৬ | ১০:৫২
সুব্রত ঠাকুরের অশ্লীল ভিডিয়ো ভাইরাল
ভোটের মুখে বড় ধাক্কা পদ্ম শিবিরে। তৃণমূলে যোগ দিলেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সহ-সভাপতি সুরেশ সাউ। অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ দেন সুরেশ সাউ। এদিকে তাঁর দলত্যাগের পর আপদ বিদায় হয়েছে বলে কটাক্ষ করেন বিজেপি নেতারা। এদিন তাঁর গলায় উত্তরীয় পরিয়ে দেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।
১৪ এপ্রিল, ২০২৬ | ১০:৪৮
আমরা ভালোবাসায় বিশ্বাসী
বিধানসভা ভোটের আগেই তৃণমূলে যোগ দিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ভ্রাতুষ্পৌত্র চন্দ্র বসু।বছর তিনেক আগেই তিনি বিজেপি ছেড়েছিলেন। এদিন শাসকদলে যোগ দিয়ে পদ্মশিবিরের বিরুদ্ধে ক্ষোভও উগরে দেন চন্দ্র। অভিযোগ, বিজেপি বিভাজনের রাজনীতি করছে। ঘৃণা ছড়াচ্ছে।
১৩ এপ্রিল, ২০২৬ | ২০:৩০
বাংলায় ডাবল ইঞ্জিন সরকার
ভোটমুখী বাংলায় বিজেপির বিরুদ্ধে বড়সড় ষড়যন্ত্রের অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খণ্ডঘোষের ভোট প্রচারের মঞ্চ থেকে আশঙ্কার কথা শোনান। তাঁর আশঙ্কা, রবিবার মধ্যরাত থেকেই শুরু হবে ‘অপারেশন’। কিন্তু কিসের অপারেশন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অনেককে গ্রেফতারের চেষ্টা করা হবে। বুদ্ধি খরচ করে কাজ করুন। আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে আমি শুনেছি। খবর আমরাও পাই।’ ভোটের মেশিন নিয়েও সতর্ক করেন তিনি। জানান, ‘স্লো ভোটিং, স্লো কাউন্টিং’ করে প্রথমে দেখাবে বিজেপি জিতছে। সে সব কেউ যেন কানে না তোলেন।
১৩ এপ্রিল, ২০২৬ | ২০:২৯
মোথাবাড়ির ঘটনায় ধৃতদের রাজনৈতিক পরিচয় কি?
করিমপুরের সভা থেকে বড় আশ্বাস তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জানান, বৈধ নথি থাকা সত্ত্বেও ভোট কাটা পড়েছে লক্ষ লক্ষ মানুষের। এই সব চক্রান্ত। তবে চিন্তা নেই, ভোট সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিন। ৪ মে মমতার সরকার তৈরি হবে। জ্ঞানেশ কুমার ফিনিশ। জ্ঞানেশ কুমার ভ্যানিস। তার পরে এক মাসের মধ্যে ভোটাধিকার ফেরাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এটা আমাদের শপথ।
১৩ এপ্রিল, ২০২৬ | ২০:২৬
রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন
বিজেপির সঙ্গে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান HUMAYUN KABIR- এর ১০০০ কোটি টাকার নিয়ে বর্তমানে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভোট ভাগ করতেই এহেন ডিল। এমনটাই অভিযোগ তৃণমূলের। এই আবহে তৃণমূল নেতা প্রতীক উর রহমানের অভিযোগ, বিজেপি, আরএসএসের সঙ্গে রাতের অন্ধকারে সিপিএম, আইএসএফ আর কবিরের দল জোট করেছে। তাদের মধ্যে হাজার হাজার কোটি টাকার ডিল হয়েছে। পাণ্ডবেশ্বরে নির্বাচনী জনসভা থেকে বিরোধীদের নিয়ে এই বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের তারকা প্রচারক প্রতীক।
১৩ এপ্রিল, ২০২৬ | ২০:২৩
BJP কর্মীকে মারধর
প্রচার প্রায় শেষ। তাই কর্মী-সমর্থকদের নিয়ে কসবার পেট্রল পাম্পের সামনে দিয়ে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরি। সেখানেই আচমকাই মুখোমুখি পড়ে যান সিপিএমের জীবানন্দ সিংহ । আর দুই প্রার্থী একে অপরকে দেখা মাত্রই সস্নেহে জড়িয়ে ধরেন।
১৩ এপ্রিল, ২০২৬ | ১৪:৫৩
মমতাদির কোনও গুণ্ডা কেশাগ্র স্পর্শ করতে পারবে না
জলপাইগুড়ির বারোগরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে মহাত্মা গান্ধীকে ‘দেশদ্রোহী’ বলে কটাক্ষ করেন বিজেপির ধূপগুড়ি বিধানসভা আসনের প্রার্থী নরেশ রায়। এখানেই ক্ষান্ত হননি তিনি। ক্ষুধিরাম বসুকে নিয়েও ভুল্ভাল কথা বলেন। বলেন, ক্ষুদিরাম বসু ১৭ বছরে আত্ম বলিদান দিয়েছেন ঠিকই, কিন্তু দেশ সম্পর্কে কিছুই জানতেন না। তাঁর এই মন্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।
১৩ এপ্রিল, ২০২৬ | ১৪:৫১
তৃণমূল ক্ষমতায় এসেই ভোটাধিকার ফেরাবে
নির্বাচনের আগে প্রচারে গিয়ে মহাত্মা গান্ধীকে ‘দেশদ্রোহী’ বলে কটাক্ষ ধূপগুড়ির বিজেপি প্রার্থীর। সমালোচনার ঝড়।
১৩ এপ্রিল, ২০২৬ | ১০:৪৬
বিজিপির সেটিং ISF/ CPIM এর সঙ্গেও
ভোটের মুখে বড় ধাক্কা পদ্ম শিবিরে। তৃণমূলে যোগ দিলেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সহ-সভাপতি সুরেশ সাউ। অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ দেন সুরেশ সাউ। এদিকে তাঁর দলত্যাগের পর আপদ বিদায় হয়েছে বলে কটাক্ষ করেন বিজেপি নেতারা। এদিন তাঁর গলায় উত্তরীয় পরিয়ে দেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।
১৩ এপ্রিল, ২০২৬ | ১০:৪২
সিপিএম প্রার্থীকে দেখেই জড়িয়ে ধরলেন বিজেপি
বিধানসভা ভোটের আগেই তৃণমূলে যোগ দিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ভ্রাতুষ্পৌত্র চন্দ্র বসু।বছর তিনেক আগেই তিনি বিজেপি ছেড়েছিলেন। এদিন শাসকদলে যোগ দিয়ে পদ্মশিবিরের বিরুদ্ধে ক্ষোভও উগরে দেন চন্দ্র। অভিযোগ, বিজেপি বিভাজনের রাজনীতি করছে। ঘৃণা ছড়াচ্ছে।
১২ এপ্রিল, ২০২৬ | ২৩:৫৪
ক্ষুদিরাম দেশের কিছুই জানতেন না
ভোটমুখী বাংলায় বিজেপির বিরুদ্ধে বড়সড় ষড়যন্ত্রের অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খণ্ডঘোষের ভোট প্রচারের মঞ্চ থেকে আশঙ্কার কথা শোনান। তাঁর আশঙ্কা, রবিবার মধ্যরাত থেকেই শুরু হবে ‘অপারেশন’। কিন্তু কিসের অপারেশন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অনেককে গ্রেফতারের চেষ্টা করা হবে। বুদ্ধি খরচ করে কাজ করুন। আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে আমি শুনেছি। খবর আমরাও পাই।’ ভোটের মেশিন নিয়েও সতর্ক করেন তিনি। জানান, ‘স্লো ভোটিং, স্লো কাউন্টিং’ করে প্রথমে দেখাবে বিজেপি জিতছে। সে সব কেউ যেন কানে না তোলেন।
১২ এপ্রিল, ২০২৬ | ২৩:৪৯
গান্ধী দেশদ্রোহী, বিস্ফোরক বিজেপি নেতা
নির্বাচনের আগে প্রচারে গিয়ে মহাত্মা গান্ধীকে ‘দেশদ্রোহী’ বলে কটাক্ষ ধূপগুড়ির বিজেপি প্রার্থীর। সমালোচনার ঝড়।
১২ এপ্রিল, ২০২৬ | ২৩:৪৪
তৃণমূলে যোগ বিজেপির হেভিওয়েট নেতার
ভোটের মুখে বড় ধাক্কা পদ্ম শিবিরে। তৃণমূলে যোগ দিলেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সহ-সভাপতি সুরেশ সাউ। অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ দেন সুরেশ সাউ। এদিকে তাঁর দলত্যাগের পর আপদ বিদায় হয়েছে বলে কটাক্ষ করেন বিজেপি নেতারা। এদিন তাঁর গলায় উত্তরীয় পরিয়ে দেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।
১২ এপ্রিল, ২০২৬ | ১৯:১২
তৃণমূলে নেতাজির ভ্রাতুষ্পৌত্র চন্দ্র বসু
বিধানসভা ভোটের আগেই তৃণমূলে যোগ দিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ভ্রাতুষ্পৌত্র চন্দ্র বসু।বছর তিনেক আগেই তিনি বিজেপি ছেড়েছিলেন। এদিন শাসকদলে যোগ দিয়ে পদ্মশিবিরের বিরুদ্ধে ক্ষোভও উগরে দেন চন্দ্র। অভিযোগ, বিজেপি বিভাজনের রাজনীতি করছে। ঘৃণা ছড়াচ্ছে।
১২ এপ্রিল, ২০২৬ | ১৯:০৭
আজ মধ্যরাত থেকে অপারেশন
ভোটমুখী বাংলায় বিজেপির বিরুদ্ধে বড়সড় ষড়যন্ত্রের অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খণ্ডঘোষের ভোট প্রচারের মঞ্চ থেকে আশঙ্কার কথা শোনান। তাঁর আশঙ্কা, রবিবার মধ্যরাত থেকেই শুরু হবে ‘অপারেশন’। কিন্তু কিসের অপারেশন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অনেককে গ্রেফতারের চেষ্টা করা হবে। বুদ্ধি খরচ করে কাজ করুন। আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে আমি শুনেছি। খবর আমরাও পাই।’ ভোটের মেশিন নিয়েও সতর্ক করেন তিনি। জানান, ‘স্লো ভোটিং, স্লো কাউন্টিং’ করে প্রথমে দেখাবে বিজেপি জিতছে। সে সব কেউ যেন কানে না তোলেন।
লাইভ আপডেট শেষ
দরজায় কড়া নাড়ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। বাংলার রাজনৈতিক হাওয়া এখন গরম। হাতে মাত্র কয়েকটা দিন। ইতিমধ্যেই নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। প্রচার এখন তুঙ্গে। এবারের নির্বাচন মূলত দুই দফায় অনুষ্ঠিত হতে চলেছে।
প্রথম দফা: ২৩শে এপ্রিল, ২০২৬ (১৫২টি আসন)।
দ্বিতীয় দফা: ২৯শে এপ্রিল, ২০২৬ (১৪২টি আসন)।
ফলাফল ঘোষণা: ৪ঠা মে, ২০২৬।
একদিকে ক্ষমতাসীন দল হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস (West Bengal Assembly Election) এখনও শক্ত অবস্থানে রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী বা স্বাস্থ্যসাথীর মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলো সাধারণ মানুষের ভোট অনেক পোক্ত করেছে। তবে দুর্নীতি সংক্রান্ত অভিযোগ এবং প্রতিষ্ঠান-বিরোধী হাওয়া (anti-incumbency) তাদের জন্য কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে। অন্যদিকে বিজেপি বর্তমানে রাজ্যের প্রধান বিরোধী দল। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রধান ইস্যু করে এগোচ্ছে। তবে দলের অভ্যন্তরীণ সংহতি এবং বুথ স্তরের সংগঠন শক্তিশালী করা তাদের জন্য জয় নিশ্চিত করার ক্ষেত্রে বড় ফ্যাক্টর হবে। এছাড়া বাম-খামের জোট কড়া টক্কর দিতে পারে। ২০২১-এর শূন্য ফলাফলের পর বামেরা ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করছে। বিশেষ করে ছাত্র-যুব নেতৃত্বকে সামনে এনে তারা কর্মসংস্থান ও উন্নয়নের দাবিতে সরব। ‘খাম’ বা বাম জোটের লক্ষ্য হলো লড়াইকে ত্ৰিমুখী করে তোলা। তারা কত শতাংশ ভোট নিজেদের দিকে টানতে পারে, তার ওপর নির্ভর করছে তৃণমূল বা বিজেপির জয়-পরাজয়ের সমীকরণ।
এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে লড়াই মূলত দ্বিমুখী (TMC বনাম BJP) হওয়ার সংকেত দিচ্ছে। তবে বামেদের ভোট শতাংশ যদি উল্লেখযোগ্যভাবে বাড়ে, তবে অনেক আসনেই ফলাফল ওলটপালট হয়ে যেতে পারে। ৪ঠা মে বিকেলের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে বাংলার মসনদে কে বসছেন।