CANNING HOME GAURD: ক্যানিংয়ে মহিলা হোমগার্ড খুনে অভিযুক্ত এস আই কে সাসপেন্ড

ভারত - প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, রাত ৮:২৮

তদন্তে গঠিত হলো ৬ সদস্যের সিট সাংবাদিকঃ সুমিত দে

CANNING HOME GAURD: ক্যানিংয়ে মহিলা হোমগার্ড খুনে অভিযুক্ত এস আই কে সাসপেন্ড

অবশেষে সাসপেন্ড করা হল ক্যানিংয়ে মহিলা হোমগার্ড (Canning Home Guard) খুনে অভিযুক্ত এক সাব ইন্সপেক্টরকে। ঘটনার তদন্তে গঠন করা হয়েছে ছয় সদস্যের সিট। যার নেতৃত্বে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত।ঘটনার সূত্রপাত গত শনিবার।

ওইদিন সন্ধ্যায় পুলিশ কোয়ার্টার থেকে উদ্ধার হয় হোমগার্ড গুলজান পারভিন মোল্লার দেহ। জীবনতলা থানার উত্তর মৌখালী এলাকার বাসিন্দা ছিলেন তিনি। দু’বছর আগে পঞ্চায়েত ভোটের সময় ভাঙড়ে গিয়ে খুন হন পারভিনের বাবা তৃনমূল কর্মী রশিদ মোল্লা।তারপরই বাড়ির বড় মেয়ে গুলজানকে হোমগার্ডের চাকরি দেওয়া হয়।

READ MORE ⇒ extra marital affair: পরকীয়ার জের ! কোয়ার্টারে মহিলা হোমগার্ডের ঝুলন্ত দেহ

আর তা নিয়েই টানাপোড়েনের জেরেই এই ঘটনা। সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে লিখিত অভিযোগও (Canning Home Guard) দায়ের করা হয় মৃতার কাকা ছোমেদ মোল্লার তরফে।এদিকে এই ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত এস আই।আর অভিযোগ পাওয়ামাত্রই তদন্ত শুরু করেছে পুলিশ (Woman Home Guard Found Dead: Bengal Police SI Booked For Murder, SIT To Probe Case)।

ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে এস আই সায়ন ভট্টাচার্যকে (Canning Home Guard Death Case)।সোমবার এই ঘটনার তদন্তে গঠন করা হয়েছে সিট। দ্রুতই গোটা বিষয়টা স্পষ্ট হবে বলে আশাবাদী তদন্তকারী।এদিকে সোমবার মৃতার কাকা ছোমেদ মোল্লা বলেন, রবিবার রাতেই মৃতদেহ ময়নাতদন্তের পরে রাতেই উওর মৌখালির বাড়িতে আনা হয় এবং দাফন কাজ শেষ করা হয়।তার দাবি অভিযুক্ত এস আই এর কঠোরতম শাস্তি দেওয়া হোক। 

Scroll to Top