SIR Final Voter List: কাজল শেখের নাম ‘Under Adjudication’

ভারত - প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:৪৩
full 1

শনিবার চূড়ান্ত ভোটার (SIR Final Voter List) তালিকা প্রকাশিত হয়েছে। তাতেও বিবেচনাধীন তালিকায় পাওয়া গেল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি  ফায়েজুল হক তথা কাজল শেখ ও তাঁর মা সাদেকা বিবিকে। উভয়ের নামের উপরে ‘Under Adjudication’ বলে লেখা রয়েছে। যা নিয়ে জেলায় শুরু হয়েছে চাঞ্চল্য।

‘Under Adjudication’ অর্থাৎ তাঁদের নথি যাচাইয়ের কাজ শেষ হয়নি বলে খবর কমিশন সূত্রে।

বলা বাহুল্য, প্রথমে কাজল শেখ এবং তাঁর ৯০ বছর বয়সী বৃদ্ধা মাকে SIR এর নোটিশ। এরপরে এইদিন চূড়ান্ত ভোটার তালিকায় দুইজনের নামের পাশে Under Adjudication। যেই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন নেতা।

জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে  প্রথমে নোটিশ পেয়েছিলেন কাজল শেখ। যেখানে আগামি ২৮ জানুয়ারি নানুরের ব্লক অফিসে নথি নিয়ে হাজিরা দিতে হয় তাঁকে।

এর পর তাঁর ৯০ বছর বয়সি মা সাদেকা বিবিকেও একই ধরনের SIR শুনানির নোটিশ দেওয়া হয়। কাজল শেখ নিজে SIR নিয়ে বিভিন্ন সময়ে বিজেপি-কে হুঁশিয়ারি দিয়েছেন, বলেছেন বৈধ ভোটারের নাম যেন না কাটা হয়।

 

Scroll to Top