BBC Mass Layoffs 2026: ২ হাজারের বেশি কর্মী ছাঁটাই করছে বিবিসি

আন্তর্জাতিক - প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, সকাল ১১:২৫
FILES BRITAIN BBC MEDIA EMPLOYMENT 1 1776273601319 1776273612510

আগামী তিন বছরে প্রায় ২ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা (BBC Mass Layoffs 2026) নিয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)। ব্যয় ১০ শতাংশ কমানোর লক্ষ্য সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বুধবার (১৫ এপ্রিল) আয়োজিত এক সর্বস্তরের কর্মী বৈঠকে উক্ত বিষয়ে জানানো হয়।

বিবিসি কর্তৃপক্ষ জানিয়েছে, এটি গত প্রায় ১৫ বছরের মধ্যে প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় কর্মী সংকোচন উদ্যোগ। তবে কোন বিভাগ বা কোন পদে কর্মরত কর্মীরা এই ছাঁটাইয়ের আওতায় পড়বেন, সে বিষয়ে এখনো বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। ফলে প্রতিষ্ঠানটির ভেতরে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে।

নতুন পরিকল্পনার অংশ হিসেবে জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া কভার করার দায়িত্বপ্রাপ্ত টিমও ছোট করা হচ্ছে। নতুন কাঠামো অনুযায়ী (BBC Mass Layoffs 2026), এই দায়িত্বে একজন স্থায়ী কর্মী থাকবেন এবং প্রয়োজনে ফ্রিল্যান্সারদের সহায়তা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এতে দ্রুত সিদ্ধান্ত ও ব্যয় নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে বিবিসি মনে করছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিবিসি ঘোষণা দিয়েছিল যে, আগামী তিন বছরে শত শত মিলিয়ন পাউন্ড ব্যয় কমানোর লক্ষ্য রয়েছে তাদের। প্রতিষ্ঠানটি ২০২৯ সালের মধ্যে মোট ব্যয়ের প্রায় ১০ শতাংশ সাশ্রয় করতে চায়। তবে কোন কোন সেবা বা বিভাগে এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে, তা তখনও স্পষ্ট করা হয়নি।

২০২৫ সালের জানুয়ারিতে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস প্রায় ৬ মিলিয়ন পাউন্ড সাশ্রয়ের লক্ষ্যে ১৩০টি চাকরি ছাঁটাইয়ের পরিকল্পনা করেছিল। ধারাবাহিক এই পদক্ষেপগুলো প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি আর্থিক চাপের ইঙ্গিত দিচ্ছে।

বর্তমানে ব্রিটিশ টেলিভিশন দর্শকদের কাছ থেকে সংগৃহীত বার্ষিক লাইসেন্স ফি থেকে বিবিসি অর্থায়ন পায়। তবে নেটফ্লিক্স ও ডিজনি প্লাসের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মের সঙ্গে তীব্র প্রতিযোগিতা এবং পরিবর্তিত মিডিয়া বাজারে প্রতিষ্ঠানটি আর্থিক চাপের মুখে রয়েছে। সম্প্রতি ১ এপ্রিল থেকে লাইসেন্স ফি বাড়িয়ে বছরে ১৮০ পাউন্ড নির্ধারণ করা হয়েছে।

এদিকে নেতৃত্ব পর্যায়েও পরিবর্তন আসছে। ম্যাট ব্রিটিন আগামী ১৮ মে নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। বিদায়ী মহাপরিচালক টিম ডেভি ২ এপ্রিল পদত্যাগ করেন। বর্তমানে অন্তর্বর্তীকালীন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন রোড্রি টালফান ডেভিস, যিনি সাম্প্রতিক কর্মী বৈঠকটি পরিচালনা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

বিবিসির এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্রিটেনের মিডিয়া খাতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, বিশ্বব্যাপী ডিজিটাল প্ল্যাটফর্মের উত্থান এবং বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন মডেলের পরিবর্তনের কারণে প্রচলিত সম্প্রচারমাধ্যমগুলো বড় ধরনের রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। তথ্যসূত্র- মিন্ট

Scroll to Top