ইসরাইলের পাশে থাকায় মোদিকে ধন্যবাদ জানালেন benjamin netanyahu

আন্তর্জাতিক - প্রকাশিত: ২ মার্চ ২০২৬, রাত ১১:০৫
india israel modi netaniyahu facebook 2 mm9cthonpnpcvf5 20260302215055 2603021652

ইসরাইলের পাশে থাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন (benjamin netanyahu) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় চলমান পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছেন তিনি।

সোমবার সংবাদ মাধ্যমে benjamin netanyahu জানান, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে ‘ইহুদি জনগণের পাশে থাকার’ জন্য তিনি মোদিকে ধন্যবাদ জানিয়েছেন।

এর আগে মোদিও নিশ্চিত করেন, তিনি ইসরাইলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। এসময় তিনি সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় প্রবাসী নাগরিকদের নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেন এবং চলমান সংঘাতের মধ্যে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন।

নেতানিয়াহু ভারত ও ইসরাইলের জনগণের মধ্যে দৃঢ় বন্ধুত্বের কথাও উল্লেখ করেন। পাশাপাশি তিনি জানান, আঞ্চলিক ও বৈশ্বিক আরও কয়েকজন নেতার সঙ্গেও তার যোগাযোগ হয়েছে।

Scroll to Top