Ramadan 2026: রমযান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত
পবিত্র রমযান মাসকে (Ramadan 2026) সামনে রেখে ৩ হাজার ২৯৬ জন বন্দিকে মুক্তির ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই)। দেশটির শীর্ষ নেতৃত্ব পৃথকভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করে এ সিদ্ধান্ত কার্যকর করেন।
ইউএই প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশজুড়ে বিভিন্ন সংশোধনাগার ও দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানে থাকা ১ হাজার ৪৪০ জন বন্দির মুক্তির নির্দেশ দেন। একই সঙ্গে তিনি তাদের সাজাজনিত বকেয়া আর্থিক দায়ভারও পরিশোধের ঘোষণা দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই পদক্ষেপের মাধ্যমে মুক্তিপ্রাপ্তরা নতুনভাবে জীবন শুরু করার সুযোগ পাবেন এবং রমযান মাসে তাদের পরিবারের আর্থিক ও মানসিক চাপ কিছুটা লাঘব হবে (Ramadan 2026)।
RAMADAN MUBARAK: খোশ আমদেদ মাহে রমযান
অন্যদিকে দুবাইয়ের শাসক ও ইউএইর ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন রাশিদ আল মাকতুম দুবাইয়ের সংশোধনাগার থেকে বিভিন্ন দেশের ১ হাজার ৮৫৬ জন বন্দিকে মুক্তির নির্দেশ দেন।
ইউএইতে রমযান ও অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় ও জাতীয় উপলক্ষে বন্দিদের সাধারণ ক্ষমা প্রদানের রীতি দীর্ঘদিনের। এর মাধ্যমে সংশোধিত বন্দিদের সমাজে পুনর্বাসন ও নতুন জীবন গড়ার সুযোগ দেওয়া হয়।












