ট্রাম্পের আমন্ত্রণে গাজা ‘Board Of Peace’ যুক্ত হলো ইউএই
ট্রাম্পের আমন্ত্রণে গাজা ‘Board Of Peace’ যুক্ত হলো ইউএই। গাজা বোর্ড অব পিসে যোগ দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণ করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। মঙ্গলবার দেশটির বিদেশ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় এদিন জানায়, গাজা সংকট সমাধান ও আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় শান্তি প্রক্রিয়ায় অংশ নেওয়ার ক্ষেত্রে ইউএই দীর্ঘদিনের প্রতিশ্রুতিবদ্ধ অবস্থান থেকেই এই উদ্যোগে যুক্ত হয়েছে।
এ ঘোষণার আগে ইউএইর আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি কে গাজা এক্সিকিউটিভ বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এই বোর্ডটি ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা এবং বৃহত্তর বোর্ড অব পিসের মধ্যে সংযোগকারী ভূমিকা পালন করবে।












