Ramadan 2026: রোজা না রেখে প্রকাশ্যে খাবারগ্রহণ, নাইজেরিয়ায় গ্রেফতার ৯

আন্তর্জাতিক - প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ভোর ৩:৫৮
04ee6080 0d72 11f1 b1f2 a50c2c5773ab.jpg

রোজা না রাখার অভিযোগে নারী সহ গ্রেফতার ৯ (Ramadan 2026)। শুধু তাই নয়, রমযান মাসের প্রথম দিনেই তাদের প্রকাশ্যে খাবার গ্রহণ করতে দেখা যায়। ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ কানো রাজ্যে।

হিসবাহ’ নামে পরিচিত ইসলামিক পুলিশ প্রতি বছর রমযান মাসে মুসলমানরা রোজার বিধি মেনে চলছেন কি না তা তদারকির জন্য ক্যাফে, রেস্তোরাঁ ও বাজারে অভিযান চালায়। তবে কানোর যেসব এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক খ্রিস্টান বাস করেন, সেখানে কিছু প্রতিষ্ঠান খোলা থাকে(Ramadan 2026)।

এই প্রসঙ্গে হিসবাহর ডেপুটি কমান্ডার জেনারেল মুজাহিদ আমিনুদ্দিন সংবাদ মাধ্যমে জানিয়েছেন, রমযান শুরু হয়েছে—এ কথা জানতেন না বলে দাবি করলেও ওই ৯ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে সাতজন পুরুষ ও দুইজন নারী।

তিনি বলেন, ‘তাদের হেফাজতে নেওয়া হয়েছে। আমরা তাদের রোজার গুরুত্ব, নামাজ আদায়ের নিয়ম, কুরআন পাঠ এবং একজন ভালো মুসলিম হওয়ার বিষয়ে শিক্ষা দেব।’

তাদের কবে মুক্তি দেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়। অতীতে এ ধরনের ঘটনায় আটক ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে মুক্তির পর পুরো মাস রোজা পালনের বিষয়ে নিশ্চয়তা নেওয়া হয়েছিল।

RAMADAN MUBARAK: খোশ আমদেদ মাহে রমযান

উল্লেখ্য, দুই দশকের বেশি সময় আগে নাইজেরিয়ার উত্তরাঞ্চলের ১২টি মুসলিম-সংখ্যাগরিষ্ঠ রাজ্যে ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি শরিয়া আইন কার্যকর করা হয়। কানো রাজ্যে ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি শরিয়া আইনও কার্যকর রয়েছে।

 

Scroll to Top