Lebanese PM bans Hezbollah: হিজবুল্লাহকে ফের অস্ত্র সমর্পণের আহ্বান লেবানন সরকারের

আন্তর্জাতিক - প্রকাশিত: ৯ মার্চ ২০২৬, সকাল ১১:৩২
AP25328460497877 1763992682

ফের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছে লেবাননের সরকার (Lebanese PM bans Hezbollah)। দেশটির বিদেশমন্ত্রী ইউসুফ রাজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে জানান, হিজবুল্লাহর সামরিক কার্যক্রম লেবানন রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে না। শুধু তাই নয়, আরব লীগের এক বৈঠকে দেওয়া বক্তব্যে এমনটাই জানিয়েছেন তিনি।

লেবাননের বিদেশ-মন্ত্রী আরও বলেন, লেবানন উপসাগরীয় আরব দেশ, জর্ডান ও ইরাককে লক্ষ্য করে ইরানের হামলার তীব্র নিন্দা জানায় (Lebanese PM bans Hezbollah)।

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, হিজবুল্লাহ লেবাননের জাতীয় স্বার্থ উপেক্ষা করে স্বাধীনভাবে সামরিক কার্যক্রম চালাচ্ছে। তাই সংগঠনটিকে অবিলম্বে তাদের অস্ত্র সমর্পণের আহ্বান জানান তিনি।

এদিকে চলতি সপ্তাহে ইসরাইল লেবাননে সামরিক অভিযান শুরু করার পর দক্ষিণ সীমান্তের কিছু জায়গা থেকে লেবানিস আর্মড ফোর্সেস সেনারা সরে গেছে বলে খবর পাওয়া গেছে।

বিশ্লেষকদের মতে, ইসরাইল-হিজবুল্লাহ সংঘাত এবং ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার মধ্যে লেবাননের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও বাড়ছে।

Scroll to Top