Khaleda Zia: খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা বিশ্বের
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন (Khaleda Zia) খালেদা জিয়ার মত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বতন টুইটার) এক পোস্টে তিনি শোক প্রকাশ করেন (World reacts to death of Khaleda Zia, Bangladesh’s first female leader)।

এক্স পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, ‘ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পরলোকগমনের সংবাদে গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান যেন এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি তাঁর পরিবারকে দান করেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়ন ও ভারত–বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে (The death of Bangladesh’s former Prime Minister Khaleda Zia has prompted an outpouring of condolences around the world)।
Deeply saddened to learn about the passing away of former Prime Minister and BNP Chairperson Begum Khaleda Zia in Dhaka.
Our sincerest condolences to her family and all the people of Bangladesh. May the Almighty grant her family the fortitude to bear this tragic loss.
As the… pic.twitter.com/BLg6K52vak
— Narendra Modi (@narendramodi) December 30, 2025
২০১৫ সালে ঢাকায় তাঁর সঙ্গে আমার সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতের কথা স্মরণ করছি। আমরা আশা করি, তাঁর ভাবনা ও উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে ভবিষ্যতেও পথনির্দেশ করবে। তাঁর আত্মার শান্তি কামনা করি।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক
বেগম খালেদা জিয়ার মত্যুতে শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বতন টুইটার) এক পোস্টে তিনি লেখেন, ‘বিএনপির চেয়ারপার্সন এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

বাংলাদেশের প্রতি তার অবদান এবং এর প্রবৃদ্ধি ও উন্নয়ন এক স্থায়ী উত্তরাধিকার রেখে গেছে।’ বেগম জিয়া পাকিস্তানের একজন নিবেদিতপ্রাণ বন্ধু ছিলেন। আমার সরকার এবং পাকিস্তানের জনগণ এই দুঃখের মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। এই কঠিন সময়ে আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা তার পরিবার, বন্ধুবান্ধব এবং বাংলাদেশের জনগণের সাথে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তার আত্মার শান্তি কামনা করুন। আমিন!’
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া
খালেদা জিয়ার মত্যুতে শোক জানিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা।’

ইসহাক দার আরও লেখেন, ‘আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাকে জান্নাতের উচ্চ স্থান দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তওফিক দান করুণ। আমিন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

পাকিস্তানের প্রেসিডেন্টের এক্স অ্যাকাউন্টের এক পোস্টে লেখা হয়েছে, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তার পরিবারের সদস্যদের এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।’
আমেরিকার শোক
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে আমেরিকা। মঙ্গলবার বেলা ১০টা ৪০ মিনিটে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক্স অ্যাকাউন্টে (পূর্বতন টুইটার) এই শোক জানানো হয়েছে।
The United States extends deepest condolences on the passing of former Prime Minister Begum Khaleda Zia. Mrs. Zia played a pivotal role in shaping her country’s modern history, and her leadership was instrumental in advancing Bangladesh’s development. pic.twitter.com/vjV5CMUBlF
— U.S. Embassy Dhaka (@usembassydhaka) December 30, 2025
শোক বার্তায় বলা হয়েছে, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। খালেদা জিয়া তার দেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করেছে।’
ইউরোপীয় ইউনিয়নের শোকবার্তা
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এই শোক বার্তা দেওয়া হয়। বার্তায় বলা হয়, ‘খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
রাষ্ট্রসংঘের শোক
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রসংঘের বাংলাদেশ অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেছে, ‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রসংঘ গভীর শোক প্রকাশ করছে।’
পোস্টে আরও বলা হয়েছে, ‘এই দুঃখজনক মুহূর্তে রাষ্ট্রসংঘ প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। একইসঙ্গে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে তার সংহতি পুনর্ব্যক্ত করছে।’












