প্রয়াত বর্ষীয়ান সাংবাদিক Mark Tully

শীর্ষ খবর - প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬, রাত ১১:১৫
202601253650587

প্রয়াত বর্ষীয়ান সাংবাদিক এবং লেখক Mark Tully। মৃত্যুকালের বয়স হয়েছিল ৯০। দীর্ঘদিন ধরেই বয়স্কজনিত কারণে ভুগছিলেন। শুধু তাই নয়, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে গত কয়েক দিন ধরেই নয়াদিল্লির সাকেত এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি বিবিসির দক্ষিণ এশীয় সংবাদদাতা হিসেবে কাজ করে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পান Mark Tully।

মুক্তিযুদ্ধের সময় ভারতের সীমান্তবর্তী শরণার্থীশিবির ও বিভিন্ন জেলা ঘুরে তাঁর পাঠানো সংবাদ আন্তর্জাতিক জনমত গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এমনকি, মুক্তিযুদ্ধে অবদানের জন্য ২০১২ সালে বাংলাদেশ সরকার তাঁকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’য় ভূষিত করে।

১৯৩৫ সালের ২৪ অক্টোবর কলকাতার টালিগঞ্জে জন্ম নিয়েছিলেন তিনি।  মার্ক টালি পেশাগত জীবনের বড় অংশ কাটিয়েছেন ভারতে। টানা ২০ বছর তিনি নয়াদিল্লিতে বিবিসির ব্যুরোপ্রধানের দায়িত্বে ছিলেন। বাংলাদেশের বন্ধু ও বিবিসির ‘ভয়েস অব ইনডিয়া’ হিসেবে পরিচিত ছিলেন তিনি।

দশকের পর দশক ধরে ব্রিটেন ও বিশ্বের নানা প্রান্তে বিবিসির শ্রোতাদের কাছে মার্ক টালির উষ্ণ কণ্ঠ ছিল পরিচিত ও আপন। তিনি ছিলেন বহুল প্রশংসিত বিদেশ সংবাদদাতা এবং ভারতের বিষয়ে একজন প্রতিবেদক ও বিশ্লেষক।”

Scroll to Top