অনিয়মের অভিযোগ, বসিরহাট উত্তরের AERO-কে সাসপেন্ডের নির্দেশ
ভোটার তালিকা সংশোধনের শুনানি প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের অভিযোগ। বসিরহাট উত্তরের AERO-কে সাসপেন্ডের নির্দেশ দিয়ে মুখ্যসচিবকে চিঠি কমিশনের। রাজ্যের মুখ্যসচিবের কাছে পৌঁছল নির্বাচন কমিশনের চিঠি। রবিবারই ওই চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে।অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে ।
বসিরহাট–২ ব্লকের বিডিও তথা AERO সুমিত্র প্রতিম প্রধানকে সাসপেন্ডের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে সমস্ত নির্বাচন-সংক্রান্ত কাজ থেকেও সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।












