alcohol to hawk: বাজপাখিকে মদ খাইয়ে ৪৫ দিনের কারাদণ্ড ব্যক্তির

আন্তর্জাতিক - প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:৪০
45aca3c53c548b2638c388d32d975922 69a068c276f98

বাজপাখিকে মদ্যপান (alcohol to hawk) করানোর অভিযোগে এক ব্যক্তিকে ৪৫ দিনের কারাদণ্ড দিয়েছেন আমেরিকার আদালত। ক্যালিফোর্নিয়ায় সংরক্ষিত একটি বাজপাখিকে অ্যালকোহল পান করানোর একটি ক্লিপ প্রকাশের পর প্রাণীর প্রতি নিষ্ঠুরতার দায়ে তাকে দণ্ডিত করা হয়েছে।

মঙ্গলবার ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ এক বিবৃতিতে জানায়, সিজার গুস্তাভো দিয়াজ লস অ্যাঞ্জেলেস কাউন্টির সাউথ হুইটিয়ারের একটি পার্কে পাখিটিকে ধরে তার মুখে অ্যালকোহল ঢেলে দেন (alcohol to hawk)।

বিভাগটির প্রকাশ করা ভিডিয়োর স্থিরচিত্রে দেখা যায়, ‘জুভেনাইল কুপারস হক’ হিসেবে চিহ্নিত পাখিটি একটি সবুজ ক্যান থেকে তরল পান করছে।

আগে থেকেই দণ্ডিত অপরাধী হিসেবে পরিচিত দিয়াজের বিরুদ্ধে প্রাণীর প্রতি লঘু অপরাধ হিসেবে নিষ্ঠুরতা এবং বন্যপ্রাণী ধরার বা আবদ্ধ করার অভিযোগ আনা হয়।

আদালত তাকে ৪৫ দিনের কারাদণ্ড, ১২ মাসের সংক্ষিপ্ত প্রবেশন, পাঁচ বছরের জন্য প্রাণী রাখায় নিষেধাজ্ঞা এবং ১০ বছরের জন্য আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা দিয়েছেন।

আদালতের নথি অনুযায়ী সাজা ঘোষণার আগে ভালো আচরণের কারণে দিয়াজ ৪৫ দিনের মধ্যে ৪৪ দিন কারাভোগ করেছেন। এ ছাড়া তাকে ২২০ ডলার জরিমানা দিতে হবে, কমিউনিটি সেবায় অংশ নিতে হবে এবং প্রাণীর প্রতি নিষ্ঠুরতা বিষয়ক পরামর্শ কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে।

Scroll to Top