Bihar hooch tragedy: বিহারে চোলাই মদ খেয়ে মৃত ৫

শীর্ষ খবর - প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, সকাল ১০:৫৮

1,300 deaths since 2016’: বিষাক্ত মদ খেয়ে ৫ জনের মৃত্যুর পাশাপাশি ছ'জন দৃষ্টিশক্তি হারিয়েছেন ৷

alcohol 20260404014547

বিহারে চোলাই মদ খেয়ে মৃত ৫ (Bihar hooch tragedy)।  গুরুতর অসুস্থ আরও ১৫। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।বিষাক্ত মদ খেয়ে ৫ জনের মৃত্যুর পাশাপাশি ছ’জন দৃষ্টিশক্তি হারিয়েছেন। শুক্রবার রাজ্যটির পূর্ব চম্পারণ জেলায় ঘটনাটি ঘটেছে। অসুস্থদের মধ্যে ছয় জনের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাঁদের মোতিহারির জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এক মাসেরও কম সময়ে এ নিয়ে দ্বিতীয়বার দুর্ঘটনা ঘটল। সংশ্লিষ্ট ঘটনায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনা প্রসঙ্গে পূর্ব চম্পারণের জেলাশাসক সৌরভ জোরওয়াল অবশ্য দাবি করেছেন, তুরকাউলিয়া ও রঘুনাথপুর থানা এলাকায় শুধু চোলাই মদ খেয়ে মারা গিয়েছেন চার জন। ইতিমধ্যেই মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে (Bihar hooch tragedy)। 

এই প্রেক্ষিতে উক্ত জেলার পুলিশ সুপার শরণ প্রভাত জানিয়েছেন, কর্তব্যে গাফিলতির কারণে তুরকাউলিয়া থানার ওসি উমাশঙ্কর মানঝিকে বরখাস্ত করা হয়েছে। ভুক্তভোগীদের পরিবারের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি হত্যা মামলা দায়ের করেছে। বিহারে ক্ষমতা এসে মদ নিষিদ্ধ করেছিলেন নীতীশ কুমার। অভিযোগ, তাতেও লুকিয়েচুরিয়ে মদ বা চোলাই মদ খাওয়ার প্রবণতা কমেনি। ১০ বছর আগে বিহারে মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয় । তারপরও বিহারে একাধিকবার বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।  সেই থেকে এখনও পর্যন্ত ১৩০০ জন মানুষ মারা গেছে’। 

Scroll to Top