Elephant Calf Died: বোমা গিলে তামিলনাড়ুতে মর্মান্তিক মৃত্যু হস্তিশাবকের

ভারত - প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, সকাল ১০:৩৪
roi elephant 01 scaled

কেরলের ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি তামিলনাড়ুতে (Elephant Calf Died)। বন ভেবে বোমা খেয়ে ফেলল ২ বছরের হস্তি শাবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজন কৃষককে গ্রেফতার করা হয়েছে। সোমবার বন আধিকারিকরা এই খবর জানিয়েছেন তামিলনাড়ুর সত্যমঙ্গলম টাইগার রিজার্ভে ঘটনাটি ঘটেছে।

প্রাথমিক তদন্তের পরে বনদফতরের অফিসারদের অনুমান, হাতির পাল তাড়াতে চাষের খেতের ধারে বোমা রাখা হয়েছিল। এদিন বুনো ফল ভেবে তা খেয়ে ফেলে হস্তিশাবক।

কয়েকদিন আগে গুথিয়ালাথুর রিজার্ভ ফরেস্টে টহলে বেরিয়েছিলেন বনদফতরের কর্মীরা। তখনই হস্তিশাবকটিকে মৃত অবস্থায় তাঁরা পড়ে থাকতে দেখেন।

তাঁরাই পশু চিকিৎসকদের খবর দেন (Elephant Calf Died)। সূত্রের খবর, শাবকটির শুঁড়ে ও গলায় প্রচুর রক্তক্ষরণের চিহ্ন মিলেছে। ওই ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় এক কৃষককে গ্রেফতার করেছে পুলিশ।

Scroll to Top