Kerala State Name Change: কেরল রাজ্যের নাম পরিবর্তনে সম্মতি কেন্দ্রের
Kerala to become ‘Keralam’: কেরলের নাম ইংরেজি রূপ থেকে মালয়ালম উচ্চারণ-ভিত্তিক 'কেরলম' করার প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
কেরলের রাজ্যের নাম পরিবর্তনে সম্মতি দিল কেন্দ্রের মন্ত্রিসভা (Kerala State Name Change)। আগেই কেরলের পরিবর্তে কেরলম করার প্রস্তাব দেওয়া হয়েছিল সে রাজ্যের বিধানসভায়।
অবশেষে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কেরলের নাম ইংরেজি রূপ থেকে মালয়ালম উচ্চারণ-ভিত্তিক ‘কেরলম’ করার প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা (Kerala State Name Change)।
মন্ত্রিসভার অনুমোদনের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবিধানের ৩ নম্বর অনুচ্ছেদের বিধান অনুযায়ী, কেরল (নাম পরিবর্তন) বিলটি রাজ্য বিধানসভায় মতামত জানানোর জন্য পাঠাবেন।
রাজ্য বিধানসভার মতামত পাওয়ার পর কেন্দ্রীয় সরকার পরবর্তী পদক্ষেপ নেবে এবং রাষ্ট্রপতির সুপারিশ সাপেক্ষে বিলটি সংসদে উত্থাপন করা হবে।












