Mufti Abdul Matin: উত্তর ২৪ পরগনার তৃণমূলের সম্ভাব্য প্রার্থী আব্দুল মাতিন

ভারত - প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, বিকাল ৪:০২
TMC 3.jpeg

ভোটের আগে বড় চমক। তৃণমূলে যোগ দিয়েছেন আব্দুল মাতিন (Mufti Abdul Matin)। বলা বাহুল্য, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মালদায় শিক্ষাক্ষেত্রে কাজ করেন আব্দুল মাতিন। দাবি, মেয়েদের জন্য রাজ্যজুড়ে ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান চালান তিনি। ওইসব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীসংখ্যা ৬০০০ অধিক।

শুধু তাই নয়,  বিভিন্ন কারণে ড্রপ আউট পড়ুয়াদের নিয়ে কাজ করা শুরু করেন আব্দুল মাতিন। আজ সেখান থেকেই, প্রায় আশিটিরও মতো শিক্ষা প্রতিষ্ঠান চালায় Mufti Abdul Matin- এর সংগঠন। একইসঙ্গে রাজ্য মাদ্রাসা বোর্ড ও ধর্মীয় ডিগ্রি দেওয়ার ব্যবস্থা করা হয় পড়ুয়াদের।

একইসঙ্গে অল ইন্ডিয়া সুন্নত উল জামাত নামে এক সংগঠনের সংগঠনের সম্পাদকও তিনি। এর পাশাপাশি তৈরি করেছেন ২টি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। একাদশ ও দ্বাদশ শেণিতে মেয়েদের ভর্তি নেওয়া হয় ওইসব প্রতিষ্ঠানে।

কেন তৃণমূলে যোগ দিলেন আব্দুল? আব্দুল মাতিন বলেন, বাংলা আজ হুমকির মুখোমুখি। খুবই দুর্ভাগ্যের বিষয় হল, বাংলা ছাড়া অন্যান্য ভাষায় কথা বললে কলকাতায় কাউকে মার খেতে হয় না। কিন্তু বাংলা ভাষায় কথা বললে মহরাষ্ট্র সহ বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি ভাইদের মার খেতে হয়। বাংলাকে কলঙ্কিত করার জন্য উঠে পড়ে লেগেছে এক অশুভ শক্তি। তাদের পরাজিত করতে তৃণমুল যে ভাবে কাজ করছে সেই জন্যই এই দলে যোগ দেওয়া।

ভারত ধর্ম নিরপেক্ষ দেশ। এই দেশে থেকে একে অপরকে শত্রু ভাবা, অস্পৃশ্য ভাবা এটা মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর। তাই দেশ যাতে একসঙ্গে থাকে, বাংলা যাতে এক সঙ্গে থাকে, বাংলার শতাব্দিপ্রাচীন যে ঐতিহ্য বজায় রাখার মমতার যে লড়াই তাকে স্বাগত জানিয়েই আমার এই জায়গায় আসা।

Scroll to Top