Sunny leone: হিন্দু ধর্মের পবিত্র ভূমকে কালিমালিপ্ত করার চেষ্টার অভিযোগ, মথুরাতে নিষিদ্ধ সানি লিওন 

শো-বিজ - প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, রাত ৯:২৬
Sunny Leone ditches her western avatar for the horror comedy Kokakola

মথুরায় বাতিল (sunny leone) সানি লিওনের অনুষ্ঠান। পবিত্র-ভূমিকে কালিমালিপ্ত করার অভিযোগ। বলা বাহুল্য, মথুরা বা ব্রজভূমি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র আধ্যাত্মিক স্থান। সেখানে এই ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের পরিপন্থী।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, নতুন বছরকে সাড়ম্বরে পালন করার জন্য স্থানীয় একটা বারে আমন্ত্রণ জানানো হয় সানি লিওনকে। খবর প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয় (‘Defaming Divine Land’, Uproar Over Sunny Leone’s New Year’s Event In Mathura)।

স্থানীয় সাধু-সন্ত ও ধর্মীয় সংগঠনগুলোর প্রবল প্রতিবাদ জানায়। এদিকে চাপের মুখে শেষ পর্যন্ত ২০২৬ সালের ওই বর্ষবরণ অনুষ্ঠানটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।

তাঁদের দাবি, মথুরা বা ব্রজভূমি একটি পবিত্র আধ্যাত্মিক স্থান। সেখানে এই ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান শহরের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের পরিপন্থী।

সোমবার ‘শ্রীকৃষ্ণ জন্মভূমি সংঘর্ষ ন্যাস’-এর পক্ষ থেকে একটি চিঠি জেলাশাসকের কাছে প্রেরণ করা হয়। যার মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি বাতিলের দাবি জানানো হয়। প্রবল জনরোষ এবং ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখে প্রশাসন ও উদ্যোক্তারা শেষ পর্যন্ত পিছিয়ে আসার সিদ্ধান্ত নেন।

Scroll to Top