New year celebration: বিশ্বজুড়ে পালিত হচ্ছে বর্ষবরণ , ইসলাম কি বলে ?
বিশ্বজুড়ে ২০২৬ নতুন বছরকে বরণ করে নেওয়া হচ্ছে (new year celebration)। অস্ট্রেলিয়া, জাপান থেকে শুরু করে বিশ্বজুড়ে চলছে এই উৎসব। আতশবাজি আর আলোর উৎসবে রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে। লন্ডনের টেমস নদীর ওপর চমকপ্রদ আতশবাজির প্রদর্শনীর মধ্য দিয়ে ২০২৬ কে স্বাগত জানিয়েছে ব্রিটেন। এর ঝলক দেখা গেছে বিভিন্ন মাধ্যমে।
এডিনবরায় হগমানে উৎসব ঘিরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে উদযাপন করেছে এই আনন্দ। ব্রাজিলের রিও ডি জেনিরো শহরও নতুন বছরকে স্বাগত জানিয়েছে। কোপাকাবানা বিচে আয়োজন করা হয়েছে বিশেষ পার্টি। নিউইয়র্কের টাইমস স্কয়ারে মূল অনুষ্ঠানের আগে প্রায় দশ লক্ষ মানুষের জড়ো হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। এর আগে ইউরোপজুড়েই আতশবাজির উজ্জ্বল প্রদর্শনী দেখা গেছে প্যারিস, বার্লিন থেকে শুরু করে বার্সেলোনা পর্যন্ত। বিশ্বের অন্যান্য স্থানেও উদযাপিত হয়েছে নতুন বছর- কোথাও ঢাকঢোল ও ঘণ্টাধ্বনিতে, আবার কোথাও দুবাইয়ের বুর্জ খলিফায় চোখধাঁধানো আলোর প্রদর্শনীতে।
তবে বেশিরভাগ জায়গায় আনন্দের নামে অশ্লীলতা ছড়ানোর অভিযোগও সামনে এসেছে। বর্ষবরণ নিয়ে ইসলাম কি বলে, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জীবনের প্রতিটি অনুষঙ্গের ন্যায় হাসি-আনন্দ কিংবা দুঃখ- বেদনা এসব প্রকাশেও ইসলামের নির্দেশনা রয়েছে। ইসলামে আনন্দ-উল্লাসও একটি ইবাদাত এবং সেটার নির্দিষ্ট দিন ক্ষণ রয়েছে।
বছর পূর্তিতে আনন্দ প্রকাশ করা ইসলামী সংস্কৃতি নয়। প্রতি বছর ৩১ ডিসেম্বর রাতে থাটি ফাস্ট নাইট উদযাপন নামে যা হয় এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। এ উদযাপন অমুসলিম এবং বিজাতীয়দের। আনন্দের নামে যে অশ্লীলতা,বেহায়াপনা আর নগ্নতায় ভরা যা কর্মকান্ড হয়, সেটা ইসলাম কেন কোনও ধর্ম অনুমোদন দেয়না।











