Lucky Oberoi shot dead : গুলিতে ঝাঁঝরা আপ নেতা লাকি ওবেরয়
Punjab AAP Leader Death: চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে জলন্ধর পুলিশ
পাঞ্জাবের আম আদমি পার্টির নেতা (Lucky Oberoi shot dead ) লাকি ওবেয়কে গুলি করল অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। শুক্রবার সকালে জলন্ধরের মডেল টাউন এলাকায় ঘটনাটি ঘটেছে। ওই এলাকা সংলগ্ন একটি গুরুদ্বারের কাছে নিজের গাড়িতে বসেছিলেন লাকি।
সেই সময়ে মোটরবাইক আরোহী দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে পরপর গুলি ছুড়ে পালিয়ে যায়। আপ নেতার শরীরে একাধিক গুলি লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
বলা বাহুল্য, লাকি ওবেরয় ভোটে না দাঁড়ালেও, পঞ্জাবের পুরসভা নির্বাচনে তাঁর স্ত্রী আপের হয়ে ভোটে দাড়িয়েছিলেন। তবে ভোটে হেরে যান। রাজনৈতিক শত্রুতা থেকেই এই খুন নাকি পিছনে অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ (Lucky Oberoi shot dead )। কী কারণে ওই নেতাকে খুন করা হলো, তারও তদন্ত শুরু হয়েছে।দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে জলন্ধর পুলিশ।












