Gang Rape Of Israeli Tourist: ইসরাইলি নারীকে ধর্ষণ, ৩ ভারতীয়র মৃত্যুদণ্ড

ভারত - প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, মধ্যরাত ১২:০৩
WhatsApp Image 2026 02 16 at 115238 PM 2602161755

ইসরাইলি (Gang Rape Of Israeli Tourist) এক নারীসহ দুজনকে গণধর্ষণ এবং তাদের সঙ্গে থাকা এক যুবককে হত্যার ঘটনায় ৩ ভারতীয়কে মৃত্যুদণ্ডের আদেশ। কর্ণাটকের একটি আদালত তিনজন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) আদালত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মাল্লেস ওরফে হান্দিমাল্লা, সাই ও শরণপ্পা। গত বছরের মার্চ মাসে তারা এই ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটায় (Gang Rape Of Israeli Tourist)।

ঘটনার সময় তিনজনকে একটি খালে ফেলে দেওয়া হয়। তাদের মধ্যে দুজন সাঁতরে ওপরে উঠতে সক্ষম হলেও আরেকজন জলেতে ডুবে মারা যান। নিহত ব্যক্তি ওড়িশা রাজ্যের বাসিন্দা ছিলেন।

সেই সময় ঘটনাটি সারা দেশে ব্যাপক নিন্দার সৃষ্টি করেছিল। রায় ঘোষণার সময় আদালত মন্তব্য করেন, অপরাধটি ছিল ‘বিরল থেকে বিরলতম’, তাই এর সর্বোচ্চ শাস্তি প্রযোজ্য।

Scroll to Top