Lahore building collapse 2026: ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ল শৈশব, লাহোরের কোচিং সেন্টারে ছাদ ধসে ১৪ শিশুর মর্মান্তিক মৃত্যু

মুসলিম বিশ্ব - প্রকাশিত: ৩০ জুন ২০২৬, রাত ৮:৪১

নিরাপত্তাহীন ভবনে অবৈধভাবে চলছিল শিক্ষা কার্যক্রম, গ্রেফতার নির্মাণকারী ঠিকাদার

pakistan inside khabor

Lahore building collapse 2026- মর্মান্তিক ঘটনা। কোচিং সেন্টারের ছাদ ধসে নিহত ১০ শিশু। গুরুতর আহত ৫ জন। পাকিস্তানের লাহোরের কাহনা এলাকায় মঙ্গলবার ঘটনাটি ঘটেছে। এই প্রসঙ্গে
পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির বলেন, ঘটনার পর ১৯ শিশুকে উদ্ধার করে কাহনা হাসপাতালে নেওয়া হয়েছিল। এদের মধ্যে ১৪ শিশুর মৃত্যু হয়েছে, বাকি পাঁচজন সেখানে চিকিৎসাধীন। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ছাদ ধসে পড়ার সময় সেন্টারটির ভেতরে ৩০ জনের বেশি শিশু উপস্থিত ছিল। লাহোর জেনারেল হাসপাতাল থেকে সরবরাহ করা নিহত শিশুদের প্রাথমিক তালিকা অনুযায়ী, মৃত শিশুদের বয়স ৫ থেকে ১৬ বছরের মধ্যে। পাকিস্তানের জরুরি উদ্ধারকারী সংস্থা ‘রেসকিউ ১১২২’-এর মুখপাত্র ফারুক আহমেদ ডন নিউজকে জানিয়েছেন, কাহনা এলাকার একটি আবাসিক ভবনের দুটি কক্ষে স্থানীয় এক নারী ব্যক্তিগত উদ্যোগে একটি কোচিং সেন্টার পরিচালনা করছিলেন। আজ হঠাৎ ওই কক্ষগুলোর ছাদ ধসে পড়ে। এতে ভেতরে থাকা শিশুরা নিচে চাপা পড়ে। দুর্ঘটনার সময় সেখানে আনুমানিক ৩০ থেকে ৩৫টি শিশু ছিল। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, রেসকিউ ১১২২ ও স্থানীয় উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে (Lahore building collapse 2026)।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের ভেতর থেকে শিশুদের উদ্ধারে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। তবে অনেক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।প্রাথমিক অনুসন্ধানের পর উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, ভেঙে পড়া ছাদটি টিআর গার্ডার ও দুর্বল উপাদান দিয়ে তৈরি করা হয়েছিল। এর কারণে এই আকস্মিক ধস হতে পারে।

লাহোর পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি-অপারেশনস) ফয়সাল কামরান জানিয়েছেন, যে ঠিকাদার বা রাজমিস্ত্রি সম্প্রতি এই বাড়িটি নির্মাণ করেছিলেন, তাঁকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, বাড়িটির একটি অংশে এখনও নির্মাণকাজ চলছিল এবং শ্রমিকেরা যখন কাজ করছিলেন, ঠিক তখনই এই ঘটনা ঘটে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি পুলিশ ও জেলা প্রশাসনকে ছাদ ধসে শিশুমৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। লাহোর জেলা শিক্ষা কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক মাহমুদ জানিয়েছেন, ভবনটিতে সম্পূর্ণ অবৈধ ও অনুমোদনহীনভাবে এই প্রাইভেট কোচিং সেন্টার চালানো হচ্ছিল। তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এর পেছনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। এদিকে আহত শিশুদের দ্রুত চিকিৎসার জন্য নিকটবর্তী লাহোর জেনারেল হাসপাতালে জরুরি অবস্থা (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করা হয়েছে। পাশাপাশি হাসপাতালের চিকিৎসক, নার্স ও প্যারামেডিকসদের কোনও বিলম্ব ছাড়া দ্রুত আহত শিশুদের দ্রুত চিকিৎসার জন্য নিকটবর্তী লাহোর জেনারেল হাসপাতালে জরুরি অবস্থা (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করা হয়েছে। পাশাপাশি হাসপাতালের চিকিৎসক, নার্স ও প্যারামেডিকসদের কোনও বিলম্ব ছাড়া দ্রুত আহত শিশুদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

Scroll to Top