leave Beirut embassy: লেবাননে নিজেদের দূতাবাস কর্মীদের ছুটিতে পাঠাল আমেরিকা
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই (leave Beirut embassy) লেবাননে নিজেদের দূতাবাসের অধিকাংশ কর্মকর্তা-কর্মীকে ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছে আমেরিকার বিদেশ মন্ত্রণালয়।বৈরুত বিমানবন্দর থেকে ইউএসগামী ফ্লাইটে উঠেছেন মার্কিন দূতাবাসের প্রায় ৪০ জন কর্মকর্তা-কর্মী।
তবে দূতাবাস বন্ধ করা হয়নি। পরবর্তী আদেশ আসার আগ পর্যন্ত ইমার্জেন্সি কর্মীদের দ্বারা খুব সীমিত পর্যায়ে দূতাবাসের কার্যক্রম চালানো হবে (leave Beirut embassy)।
সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এক কর্মকর্তা জানান, এটি একটি সাময়িক পদক্ষেপ। লেবাননে আমাদের দূতাবাসের কর্মীদের নিরাপত্তার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা নিয়মিত নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করছি এবং সর্বশেষ পর্যালোচনার পর বৈরুত দূতাবাসে নন-ইমার্জেন্সি কর্মকর্তা-কর্মীদের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি”।












