আজ SIR এর চূড়ান্ত তালিকা প্রকাশ
আজ প্রকাশিত হতে চলেছে SIR এর চূড়ান্ত ভোটার তালিকা। তবে জানা যাচ্ছে, ‘লজিকাল ডিসক্রিপেন্সি’র আওতায় এখনও বহু নাম রয়েছে। যাদের নথি পরীক্ষা বাকি রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তাই এই প্রক্রিয়া এখনও জারি থাকবে।
সুতরাং শনিবার ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরও একে একে নাম যুক্ত হতে থাকবে। ইতিমধ্যেই এ রাজ্য়ের বর্তমান ও প্রাক্তন বিচারকরা নথি পরীক্ষা করছেন। কিন্তু পাহাড় সম কাজ, ও লিমিটেড সময় হাতে থাকায় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জুডিশিয়াল অফিসারদের ঘাটতি মেটাতে ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে আনা হচ্ছে সিভিল জজদের। তাঁরাও ‘SIR’-এর কাজ করবেন।
উল্লেখ্য, রাজ্যে প্রথমে ৭ কোটি ৬৬ লক্ষ ভোটার ছিল। সেখান থেকে ৫৮ লক্ষ বাদ পড়ায় ৭ কোটি ৮ লক্ষ হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, শনিবার যে তালিকা প্রকাশ হচ্ছে ৭ কোটি ৮ লক্ষেরই নাম থাকছে। তার মধ্যে ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা থাকছে। যাঁদের নাম ভোটার হিসাবে ছাড়পত্র পেয়েছে, তাঁদের নামের পাশে লেখা থাকবে Approved,
* যাদের নাম বাদ যাচ্ছে, তাদের নামের পাশে ডিলিটেড লেখা থাকবে।
* আর যাদের নথি জুডিশিয়াল অফিসাররা চেক করছেন, তাদের নামের পাশে Under অ্যাজুডিকেশন লেখা থাকবে।
এছাড়া, যারা নতুন ভোটার হিসেবে জয়েন করছেন, তাদের একটা পৃথক তালিকা সাপ্লিমেন্টারি হিসাবে ঢুকে যাবে এই তালিকার সঙ্গে।












