SIR Tribunal SC Order 2026: SIR ট্রাইব্যুনাল নিয়ে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ, ২০২৬ নির্বাচনে ২৭ লক্ষ ভোটারের ভাগ্যে কী আছে?

আইন - আদালত - প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, বিকাল ৫:০০

Supreme Court Verdict on SIR Tribunal: ২৭ লক্ষ বিচারধীন ভোটারের ভাগ্য নির্ধারণে কলকাতা হাইকোর্টের রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের; SIR ট্রাইব্যুনাল জটিলতায় কি তবে পিছিয়ে যাবে ২০২৬-এর মেগা নির্বাচন?

SIR Tribunal SC Order 2026: ২০২৬ পশ্চিমবঙ্গ নির্বাচনে SIR ট্রাইব্যুনাল নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকা ও ২৭ লক্ষ ভোটারের ভবিষ্যৎ
সুপ্রিম কোর্টের নির্দেশে SIR ট্রাইব্যুনাল আপডেট: ২৭ লক্ষ ভোটারের ভোটাধিকার নিয়ে চূড়ান্ত শুনানি ২৪ এপ্রিল।

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ডামাডোলের মধ্যে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে SIR ট্রাইব্যুনাল (SIR Tribunal SC Order 2026) মামলা। হাইভোল্টেজ নির্বাচনের ঠিক মুখে পশ্চিমবঙ্গের ‘SIR’ (special intensive revisions) মামলা নিয়ে নয়া মোড়। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্যে ট্রাইব্যুনাল কাজ করছে না, এমনই বিস্ফোরক অভিযোগ উঠল দেশের শীর্ষ আদালতে। অভিযোগের গুরুত্ব বিচার করে আজই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট।

​মূল অভিযোগ কী?

​সোমবার সর্বোচ্চ আদালতে মামলাকারীর আইনজীবী দাবি করেন যে, SUPREME COURT – এর গাইডলাইন মেনে পশ্চিমবঙ্গে ট্রাইব্যুনালগুলি সক্রিয় নেই। আইনজীবীর প্রধান অভিযোগগুলি হলো:

১) আইনজীবীদের প্রবেশে বাধা: ট্রাইব্যুনালে শুনানির সময় আইনজীবীদের ঢুকতে দেওয়া হচ্ছে না।

২) শুধুমাত্র অনলাইন আবেদন: সশরীরে শুনানির বদলে শুধু অনলাইন আবেদন গ্রহণ করা হচ্ছে, যা প্রক্রিয়াকে জটিল করে তুলছে।

৩) বন্ধ ট্রাইব্যুনাল: জোকার একটি ভবনে তৈরি হওয়া ১৯টি ট্রাইব্যুনাল কার্যত বন্ধ এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী (CAPF) মোতায়েন রয়েছে।

মহুয়া মৈত্রের সরব উপস্থিতি: এই ইস্যু নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, প্রায় ২৭ লক্ষ মানুষের ভবিষ্যৎ ঝুলে রয়েছে (2.7 Million Pending Voters WB), অথচ ভোট শুরুর মাত্র ৩ দিন আগে ট্রাইব্যুনালগুলি কাজ করছে না।

ভোটারদের ভবিষ্যৎ ও সুপ্রিম কোর্টের সময়সীমা

​লক্ষ লক্ষ বিচারাধীন ভোটারের ভাগ্য এই ট্রাইব্যুনালের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে (SIR Tribunal Case)। আদালতের আগের নির্দেশ অনুযায়ী:

      1. ​২১ এপ্রিলের মধ্যে যাঁরা ছাড়পত্র পাবেন, তাঁরা ২৩ এপ্রিল প্রথম দফার ভোটে অংশ নিতে পারবেন।
      2. ​২৭ এপ্রিলের মধ্যে ছাড়পত্র পাওয়া ব্যক্তিরা ২৯ এপ্রিল ভোট দিতে পারবেন।

​ট্রাইব্যুনাল সূত্রে খবর, নোটিশ না পাঠিয়ে কোনো আবেদনকারীর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। তবে বর্তমান অচলবস্থার কারণে কয়েক লক্ষ ভোটার তাঁদের ভোটাধিকার হারাবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

​আইনি লড়াই ও পরবর্তী শুনানি

​সোমবার আদালতে রাজ্য সরকারের পক্ষে আইনজীবী শ্যাম দিওয়ান আর্জি জানান, এক সপ্তাহের মধ্যে যত আবেদন নিষ্পত্তি হবে, তাঁদের তালিকা দ্রুত প্রকাশ করে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হোক। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ২০ এপ্রিলের মধ্যে ছাড়পত্র পাওয়া ভোটারদের ভোটাধিকার সুনিশ্চিত করার দাবি তোলেন।

পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬ এবং এসআইআর (SIR) ট্রাইব্যুনাল নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকা সংক্রান্ত ইনফোগ্রাফিক
এক নজরে SIR ট্রাইব্যুনাল আপডেট: কলকাতা হাইকোর্টের কাছে রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট।

পরবর্তী পদক্ষেপ:  সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, তারা এই বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে আপডেট নেবে। এছাড়া মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে ২৪ এপ্রিল, অর্থাৎ প্রথম দফার ভোটের ঠিক পরের দিন। তথ্যসূত্র:LIVE LAW

Scroll to Top