Firhad Hakim: উন্নয়নের কারিগরকে শুভেচ্ছার জোয়ার: শহরজুড়ে ফিরহাদ হাকিমের জন্মদিনে তৃণমূলের জমকালো উদযাপন
সুমিত দে,কলকাতা: নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার (firhad hakim) মেয়র ফিরহাদ হাকিমের জন্মদিন উপলক্ষে শহরজুড়ে উৎসবের আমেজে পালন করলেন তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। এদিন বিভিন্ন স্থানে কেক কাটা, মিষ্টি বিতরণ এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে জন্মদিন উদযাপন করা হয়।
তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা বলেন, ফিরহাদ হাকিমের (firhad hakim birthday) নেতৃত্বে কলকাতার পরিকাঠামোগত উন্নয়ন ও নগর পরিষেবায় এক নতুন দিশা পেয়েছে শহর। সাধারণ মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দলীয় কর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, প্রশাসনিক দক্ষতা এবং মানুষের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেন। জন্মদিনের এই কর্মসূচি তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবেই দিনভর এই জন্মদিন উদযাপন কর্মসূচি সম্পন্ন হয়।












