AI-generated Amelia: মুসলিম বিদ্বেষ ছড়াচ্ছে যুক্তরাজ্যের জনপ্রিয় এআই গার্ল ‘আমেলিয়া’
মুসলিম বিদ্বেষ ছড়াচ্ছে যুক্তরাজ্যের জনপ্রিয় এআই গার্ল ‘আমেলিয়া’(AI-generated Amelia)। বলা বাহুল্য, যুক্তরাজ্যে ব্যাপকহারে জনপ্রিয়তা পেয়েছে এআই নির্মিত স্কুলগার্ল ‘আমেলিয়া’। বিশেষ করে সোস্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে।
পার্পেল বর্ণের চুল, যুক্তরাজ্যের পতাকা হাতে নিজেকে ‘গথ গার্ল’ হিসেবে পরিচয় দিয়েছে। মূলত মিম ও ভিডিয়োর মাধ্যমে এই চরিত্রটি ধর্ম বিদ্বেষ ছড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছে।
AI-generated Amelia-র ভিডিয়োতে দেখা যায় সে লন্ডন বা হাউস অব কমন্সে হাটছে। ইংল্যান্ডের প্রতি দেশপ্রেম প্রকাশ করছে। তবে সেই ভিডিয়োতেই কৌশলে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর কাজ করছে।
একটি ভিডিয়ো ক্লিপে দেখা যায়, সে শুকুরের মাংস খাচ্ছে বলে ইসলামী পোশাকধারী একজন পুরুষ তাকে তিরস্কার করছে।
এই চরিত্রটির উৎপত্তি যথেষ্ট ব্যঙ্গাত্মক। যুক্তরাজ্যের হোম অফিসের অর্থায়নে তৈরি ‘পাথওয়েস:নেভিগেটিং দ্য ইন্টারনেট এন্ড এক্সট্রিমিসম’ নামের একটি ভিডিয়ো গেমে আমেলিয়ার চরিত্রটি প্রথম দেখা গেছে। উদ্দেশ্য ছিল ১৩-১৮ বছর বয়সী যুবকদের ফার-রাইট চরমপন্থার প্রতি আকর্ষণ কমানো।
তবে এখনকার অনলাইন সংস্করণ সম্পূর্ণ ভিন্ন। আমেলিয়ার যে চরিত্রটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং বিভিন্ন ভিডিয়োতে দেখা যায়: মাঙ্গা-স্টাইল, ওয়ালেস অ্যান্ড গ্রোমিট ভার্সন, এমনকি ফাদার টেড বা হ্যারি পটার চরিত্রদের সঙ্গে বাস্তব জীবনের মিথ্যা সংলাপ সহ সবকিছুতে ফার-রাইট বার্তা ও বর্ণবাদী ভাষা ব্যবহার করা হচ্ছে।
এক বিশ্লেষণ অনুযায়ী, এক অজ্ঞাত একাউন্ট ৯ জানুয়ারি এক্স-এ আমেলিয়ার মিম প্রচার শুরু করে যা ১ দশমিক ৪ মিলিয়ন বার দেখা হয়েছে।












