Bihar Meat-Fish ban: বিহারে মাছ-মাংস বিক্রিতে নতুন নিষেধাজ্ঞা

ভারত - প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৪:৫৯
befunky 2026 1 1 19 40 17

এবার বিহারে (Bihar Meat-Fish ban) প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিন্‌হা জানিয়েছেন, এখন থেকে খোলা জায়গায় আর মাছ বা মাংস বিক্রি করা যাবে না। আর সকলকেই এই নিয়ম মেনে চলতে হবে। এই নিয়ম কার্যকর হলে শুধুমাত্র লাইসেন্সধারী নির্দিষ্ট দোকানেই এসব পণ্য কেনাবেচা করা যাবে।

রাজ্যে প্রশাসনের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই নতুন নিয়ম সবাইকে মানতে হবে এবং অমান্যকারীদের (Bihar Meat-Fish ban) বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Ramadan 2026: মালয়েশিয়ায় রমযান শুরু বৃহস্পতিবার

২০২৫ সালে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রি নিষিদ্ধ করেছিল। উল্লেখ্য, বিহারে আগে থেকেই মদ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে এবং এবার আমিষ জাতীয় পণ্য বিক্রির ক্ষেত্রেও নতুন এই নিষেধাজ্ঞার পথে হাঁটল রাজ্যটি।

Scroll to Top