Donald Trump: ট্রাম্পের বিরুদ্ধে একজোট ইউরোপ!

আন্তর্জাতিক - প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৬, বিকাল ৫:২৬
reuters 695ec5af 1767818671

ভেনিজুয়েলার পর গ্রিনল্যান্ড দখলের (Donald Trump) হুমকিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একজোট হওয়ার ইঙ্গিত দিয়েছে ইউরোপীয় দেশগুলো। ফ্রান্স, জার্মানি ও ডেনমার্কসহ ইউরোপীয় নেতারা জানিয়েছেন, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় তারা একটি সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছেন।

বুধবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের (Donald Trump) যেকোনও একতরফা পদক্ষেপের বিরুদ্ধে ইউরোপ সম্মিলিতভাবে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।

যদিও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ নোয়েল বারো ফ্রান্স ইন্টার রেডিওকে বলেন, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র কোনও পদক্ষেপ নিলে তা এককভাবে নয়, ইউরোপীয় অংশীদারদের সঙ্গে মিলেই প্রতিক্রিয়া জানানো হবে।

তিনি আরও জানান, সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলেছেন। ওই আলোচনায় রুবিও আশ্বস্ত করেছেন যে ভেনেজুয়েলায় যা ঘটেছে, গ্রিনল্যান্ডের ক্ষেত্রে তেমন কিছু ঘটবে না।

Scroll to Top