Malaysia ex-PM Mahathir: হাসপাতালে ভর্তি মাহাথির মুহাম্মদ
হাসপাতালে ভর্তি মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদ (Malaysia ex-PM Mahathir)। মঙ্গলবার সকালে নিজ বাসভবনের বারান্দা থেকে শোবার ঘরে যাওয়ার সময় পড়ে গিয়ে আঘাত পান কিংবদন্তি রাজনীতিক। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনার পরপরই তাকে দ্রুত কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) ভর্তি করা হয়। আপাতত চিকিৎসাধীন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আজ এই তথ্য নিশ্চিত করেছেন তাঁর প্রেস সেক্রেটারি সুফি ইউসুফ (Malaysia’s ex-PM Mahathir in hospital after a fall at home – ‘he was conscious)।
তিনি এক বিবৃতি জারি করে জানিয়েছেন, পড়ে যাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে । সেখানে তার প্রয়োজনীয় সব ধরনের স্বাস্থ্য পরীক্ষা ও নিবিড় পর্যবেক্ষণ চলছে। বলা বাহুল্য, সম্প্রতি শত বর্ষে পা দিয়েছেন কিংবদন্তি। তাই মাহাথির বয়স বিবেচনায় রেখে চিকিৎসকরা তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছেন।
প্রাথমিকভাবে তার শারীরিক অবস্থা নিয়ে কোনও গুরুতর জটিলতার খবর পাওয়া যায়নি। হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মূলত দুর্ঘটনা পরবর্তী কোনও অভ্যন্তরীণ সমস্যা রয়েছে কি না, তা নিশ্চিত হতেই এই বিশেষজ্ঞ পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে (Malaysia ex-PM Mahathir)।











